বড়দিন ও নতুন বছরে শীত উপভোগ করার আশায় বড় ধাক্কা! নয়া পশ্চিমীঝঞ্ঝায় উষ্ণ বড়দিন

শীতপ্রেমী বাংলাবাসীর কাছে ক্রিসমাস ও নতুন বছরে শীত (Christmas and New Year Weather Update) উপভোগ করার আশায় বড় ধাক্কা। একের পর এক পশ্চিমীঝঞ্ঝার আগমনে পিছিয়ে চলেছে শীত। বড়দিন ও বছরের শেষের উৎসবেও শীতের দেখা নেই। পারদ উর্দ্ধমুখী। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে আবারও ঢুকতে চলছে পশ্চিমীঝঞ্ঝা। ফলে বড়দিনে বাড়বে উষ্ণতা।

আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ২৭ ডিসেম্বর, উত্তর পশ্চিমভারতে একটি নতুন পশ্চিমীঝঞ্ঝা প্রবেশ করবে। যার প্রভাবে রাজস্থানের উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত।

উত্তর-পশ্চিম ভারতে থাকা জেট স্ট্রিম উইন্ড দক্ষিণবঙ্গের উপর প্রভাব ফেলবে। ফলত, উর্দ্ধমুখী হবে তাপমাত্রার পারদ। যদিও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের মধ্যে তা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সপ্তাহের শুরুতে চাদরে ঢাকা ছিল উত্তরবঙ্গ। বেশ কয়েকটি জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং-এ হালকা তুষারপাতের সম্ভবনাও রয়েছে। পাশাপাশি সিকিমের তুষারপাতের দার্জিলিং সংলগ্ন এলাকায় পড়বে।

আরও পড়ুনঃ Breaking: সেমিনার রুমে নয়! তিলোত্তমা খুন হয়েছিলেন হাসপাতালের অন্য ঘরে? CFSL-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। তবে বছর শেষে ও বড়দিনে কনকনে শীতের দেখা পাওয়ার সম্ভবনা অত্যন্ত ক্ষীণ।

আরও অন্যান্য খবর