করোনার ভয়াবহতা থেকে নিস্তার নেই এখন‌ই, প্রকোপ হতে পারে অন‍্য রোগ‌ও, চিন্তা শিশুদের নিয়ে! আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার!

করোনা চোখ রাঙানি থেকে মুক্তি পাওয়া এখন‌ও যথেষ্ট সময় সাপেক্ষ। বিশ্ব থেকে করোনা এত তাড়াতাড়ি যাবেনা এমনটাই মত, হু-এর প্রধান টেডরোজ অ্যাডানম ঘিব্রিইয়েসাসের। হু প্রধান আরও জানান, এখনই লকডাউন তুলে দেওয়া কোনও দেশের পক্ষেই উচিত নয়। কারণ বিপদ এখনও কাটেনি।

হু-এর প্রধান বলেন সবথেকে বেশি চিন্তা শিশুদের নিয়ে। যে ভাবে সমস্ত দেশের স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খাচ্ছে, তাতে সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। সংক্রমণ রুখতে বিভিন্ন দেশের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে আন্তঃরাষ্ট্র বাণিজ্য। ওষুধ আনা নেওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিচ্ছে।

অন্তত ২১টি দেশে ওষুধের অভাবের কথা সামনে এসেছে। ওই দেশগুলিতে পাওয়া যাচ্ছে না জীবনদায়ী ওষুধ, প্রতিষেধকও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এই পরিস্থিতি চলতে থাকলে জীবনদায়ী ওষুধ, প্রতিষেধকের অভাবে অন্যান্য মহামারি সৃষ্টিকারী অসুখও ফের প্রকট হয়ে উঠবে। যেমন, আফ্রিকার কিছু দেশে মহামারীর আকার নিতে পারে ম্যালেরিয়া।

সোমবারই জানা গিয়েছে, চিনের দুই বড় শহরে লকডাউন তুলে নেওয়া হতে পারে। স্কুল-কলেজ চালু করার নির্দেশও নাকি দেওয়া হয়েছে সেখানে। ইতালি, নিউইয়র্ক, ফ্রান্স আর স্পেনও লকডাউন শিথিল করে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে। সোমবার থেকে নরওয়ের প্রাথমিক স্কুলগুলি চালু করে দেওয়া হয়েছে। সুইজারল্যাণ্ডেও বেশ কিছু দোকান খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার বিকেল থেকে লকডাউনে শিথিলতা এনেছে নিউজিল্যান্ড‌ও।

এছাড়াও হু-এর প্রধান টেডরোজ অ্যাডানম ঘিব্রিইয়েসাসের মতে করোনার ভয়াবহতা থেকে এত তাড়াতাড়ি নিস্তার মিলবে না। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা এখনও পুরোপুরি মুছে যায়নি।

RELATED Articles

Leave a Comment