রাজাদের জীবনযাত্রা নিয়ে কৌতূহল মানুষের চিরকাল। তাঁদের রাজপ্রাসাদের জৌলুস, অভিজাত জীবনযাপন, রাজনৈতিক কৌশল এবং পারিবারিক সম্পর্ক—এসব বিষয় নিয়ে অনেক গল্প প্রচলিত। বিশেষ করে রানিদের জীবন নিয়ে নানা রহস্য ও বিতর্ক থেকে গেছে ইতিহাসে। একদিকে তাঁদের সৌন্দর্য ও বিলাসবহুল জীবন নিয়ে আলোচনা হয়, অন্যদিকে তাঁদের উপর আরোপিত কঠোর নিয়ম নিয়েও নানা কাহিনি শোনা যায়।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি বিষয় ভাইরাল হয়েছে, যা মানুষকে ভাবিয়ে তুলেছে। বলা হচ্ছে, রাজারা নিজেদের রানিদের সতীত্ব রক্ষা করতে বিশেষ লোহার অন্তর্বাস পরিয়ে রাখতেন। এক সময় বিশ্বাসঘাতকতা ঠেকাতে রাজারা এমন কঠোর ব্যবস্থা নিয়েছিলেন, এমনটাই দাবি করা হচ্ছে। তবে সত্যিই কি এমন কিছু ঘটেছিল? নাকি এটি কেবলই ইতিহাসের এক গুজব?
সম্প্রতি ইনস্টাগ্রামে @desijourneyofficial নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যা ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লোহার তৈরি এক বিশেষ অন্তর্বাস দেখিয়ে দাবি করছেন, “এটি রানিদের জন্য তৈরি হয়েছিল। রাজারা যখন যুদ্ধ বা শিকারে যেতেন, তখন রানিদের ওপর নজরদারি রাখার জন্য এই অন্তর্বাস পরিয়ে দেওয়া হত। এটি প্রায় ৫০০ বছরের পুরনো।” ভিডিওটি ইতিমধ্যেই ১৮ কোটি বার দেখা হয়েছে, ২৪ লক্ষ লাইক পেয়েছে এবং ৪৫ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। এমনকি এটি ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি বার শেয়ার করা হয়েছে। অনেকেই ভিডিও দেখে হতবাক হয়েছেন। তবে এ নিয়ে বিতর্কও কম হয়নি।
আরও পড়ুনঃ বিদেশের মাটিতে জয়শঙ্করের কনভয়ে হামলা! খলিস্তানি ষড়’যন্ত্রে বড়সড় চক্রান্ত?
এই দাবির সত্যতা কতটা? ঐতিহাসিক গবেষকরা বলছেন, মধ্যযুগে ‘চাস্টিটি বেল্ট’ বা এই ধরনের লোহার অন্তর্বাসের ধারণা মূলত ইউরোপে ছড়িয়ে পড়েছিল, তবে এর বাস্তব অস্তিত্ব নিয়ে সন্দেহ আছে। অনেক গবেষক মনে করেন, এটি আসলে একটি ভ্রান্ত প্রচার, যা পরবর্তীকালে কল্পনার রং লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ১৮ ও ১৯ শতকে এই ধরনের কিছু বস্তুর সন্ধান পাওয়া গেলেও, সেগুলোর বেশিরভাগই ছিল পরবর্তীকালে তৈরি করা, যা মূলত জাদুঘরের প্রদর্শনীর জন্য বানানো হয়েছিল। বাস্তবে, এই ধরনের কিছুর ব্যবহার ছিল কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত প্রমাণ নেই।
এমন দাবির বিপরীতে অনেকে পাল্টা মত দিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “এটি রানিদের জন্য নয়, বরং রাজাদের জন্য তৈরি হয়েছিল। তাঁরা যুদ্ধের সময় এটি পরতেন, যাতে কোনও চোট না লাগে।” আরেকজন প্রশ্ন তুলেছেন, “রানি যদি এটি পরে থাকতেন, তাহলে তাঁরা মল-মূত্র ত্যাগ কীভাবে করতেন?” এই বিতর্কের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসের অনেক কাহিনি সময়ের সঙ্গে বিকৃত হয়েছে। ‘চাস্টিটি বেল্ট’ নিয়ে অনেক গল্প শোনা গেলেও, বাস্তবে এর অস্তিত্ব নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনও তথ্য যাচাই করা জরুরি।






