বিচ্ছেদের পর শারীরিক ধকল! এ আর রহমানকে নিয়ে উদ্বেগ, হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সুরকার

সুরের জাদুকর তিনি। ‘মা তুঝে সালাম’ থেকে ‘রকস্টার’, তাঁর সৃষ্টি ছুঁয়ে যায় অনুরাগীদের হৃদয়। এ আর রহমান শুধু একজন সঙ্গীত পরিচালক নন, এক আবেগের নাম। অস্কারজয়ী এই শিল্পীর প্রতিটি সুর অনুরাগীদের মনে গেঁথে থাকে। তবে রবিবার সকালটা যেন অন্যরকম ছিল তাঁর অনুরাগীদের জন্য। হঠাৎই ভেসে আসে এক দুঃসংবাদ।

সকালের আলো ফোটার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি খবর। তাতেই চাঞ্চল্য সৃষ্টি হয় সংগীতপ্রেমীদের মধ্যে। একটানা কাজের চাপ, পারিবারিক জীবন নিয়ে বিতর্ক, সব মিলিয়ে কি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন রহমান? তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর সর্বশেষ কনসার্টের ছবিও পোস্ট করে ভক্তরা দ্রুত সুস্থতার প্রার্থনা করতে থাকেন।

সূত্রের খবর, রবিবার ভোরে আচমকা বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন এ আর রহমান। দ্রুত তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা শুরু করেন। ইতিমধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। শোনা যাচ্ছে, হয়তো অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। তবে চিকিৎসকরা এখনও কিছু নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ব্যক্তিগত জীবনে বড়সড় পরিবর্তন এসেছে রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী সায়রা বানু। তাঁদের বিচ্ছেদের পর থেকেই মানসিক চাপে ছিলেন রহমান। অনেকে মনে করছেন, টানা কাজ, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া এবং শারীরিক ধকল— সব মিলিয়েই তাঁর এই অসুস্থতা।

আরও পড়ুনঃ বিজেপি-র সঙ্গে হাত মেলাচ্ছেন কেজরিওয়াল? শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠকে তুঙ্গে জল্পনা!

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে রহমানকে। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। অনুরাগীরা প্রার্থনা করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের মঞ্চ কাঁপান এই কিংবদন্তি শিল্পী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর