Bangladesh : পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমেরিকার সতর্কতা ! বাংলাদেশ ভাগের গুজবের মাঝে বিশ্ব কি প্রস্তুত?

প্রকৃতি ভালোবাসলে চট্টগ্রাম অঞ্চলের নাম কখনও না শোনা অসম্ভব। পাহাড়, নদী আর সবুজের মেলবন্ধন এই অঞ্চলকে বহু বছর ধরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু করে রেখেছে। খাগড়াছড়ি, বান্দরবান কিংবা রাঙামাটি—এই তিনটি জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশুদ্ধ প্রকৃতি আর শান্ত পরিবেশের ছবি। শুধু পর্যটকদের কাছেই নয়, বহু বিদেশি গবেষক, প্রকৃতি অনুরাগী এমনকি ইতিহাসবিদদের কাছেও এই এলাকা এক আকর্ষণীয় গন্তব্য।

কিন্তু, সাম্প্রতিক সময়ে এই শান্ত প্রকৃতি যেন একটু একটু করে বিবর্ণ হয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, কিছুদিন ধরেই পাহাড়ি এলাকায় একরকম অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়তে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে, এই অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ হওয়া স্বাভাবিক। বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে স্বাভাবিকভাবেই বিশ্বের বড় শক্তিগুলো সতর্ক হচ্ছে।

এই প্রেক্ষাপটে ১৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রতি তাদের নাগরিকদের ‘লেভেল ৪’ সতর্কবার্তা জারি করেছে। অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষায়, এই এলাকায় এখন বেড়ে গিয়েছে সহিংসতা, অপহরণ, অপরাধমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক অস্থিরতা। এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের ঘটনাও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

তবে এখানেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, এই তিনটি এলাকায় যেতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিতে হবে। পাশাপাশি মার্কিন দূতাবাসের কর্মীদেরও এই অঞ্চলে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি জরুরি প্রয়োজনে গেলেও তা পূর্বানুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ Suvendu On Dilip Marriage : ‘পার্টি জানিয়েছে, আমি তো দলেরই একজন’— দিলীপ ঘোষের বিয়েতে শুভেন্দুর অনুপস্থিতি কি কাকতালীয়? নাকি শুরু বিজেপির অন্দরমহলের বিতর্ক!

তবে বিশেষজ্ঞদের মতে, এই সতর্কতা নিছক এক নির্দেশ নয়, বরং এক ধরনের বার্তা। কারণ এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে একাধিক বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। কিছু আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিবেশী দেশের নেতারাও সম্প্রতি এই অঞ্চল নিয়ে মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। তাই আন্তর্জাতিক মহলের উদ্বেগের পাশাপাশি বাংলাদেশ সরকারের দিক থেকেও বিশেষ নজরদারি শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর