Astrology : চাঁদ ও মঙ্গলের যুতি, গড়ে উঠছে মহাযোগ! কোন ৪ রাশি জাতকের কপালে ধন-সম্পদের বৃষ্টি?

২০২৫ সালের ৩ মে সন্ধে ৬টা ৩৬ মিনিটে চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সঙ্গে সঙ্গে মঙ্গলও ওই রাশিতে অবস্থান করবে। এই দুই গ্রহের সংযোগে গঠিত হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ। জ্যোতিষশাস্ত্র মতে, চাঁদ আমাদের আবেগ ও মনকে নিয়ন্ত্রণ করে এবং মঙ্গল সাহস ও শক্তির প্রতীক। এই সংযোগ শুধুমাত্র জ্যোতির্বিদ্যাগত ঘটনা নয়, চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে তা এনে দিতে পারে আর্থিক সমৃদ্ধি, আত্মবিশ্বাস এবং সৌভাগ্য। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই মহাযোগের সবচেয়ে বেশি সুফল পেতে চলেছে।

কর্কট রাশি (Cancer): এই রাজযোগ কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। চাঁদ কর্কট রাশির অধিপতি হওয়ায় এবং মঙ্গলও এই রাশিতে অবস্থান করায় ব্যক্তিত্বে আসবে এক অনন্য আকর্ষণ। মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকবেন, আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে। কর্মজগতে নতুন সুযোগ আসতে পারে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারেও ইতিবাচক পরিবেশ বজায় থাকবে।

কন্যা রাশি (Virgo): এই সময় কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি হতে পারে। মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে আয় বৃদ্ধির পথ খুলে যাবে। সামাজিকভাবে সম্মান ও মর্যাদা লাভ করবেন, আর পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। মঙ্গলের শক্তি বড় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আসতে পারে বড় সফলতা। এই সময়ে আপনার লক্ষ্যের প্রতি একাগ্রতা ও পরিশ্রম আপনাকে এনে দিতে পারে বিশেষ ফল।

বৃশ্চিক রাশি (Scorpio) ; এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় ভাগ্যউন্নতির এক বড় সুযোগ। মানসিক শান্তি, আধ্যাত্মিক চিন্তাভাবনা ও বিদেশযোগের প্রবল সম্ভাবনা দেখা দেবে। বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক কাজে সাফল্য পাওয়া সম্ভব। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যেতে পারে। মঙ্গল ও চন্দ্রের এই যুগলবন্দি জীবনে নতুন আশার আলো দেখাতে পারে।

আরও পড়ুনঃ Pakistan parliament: পাকিস্তান পার্লামেন্টে পুলওয়ামা হামলায় নিজেদের সম্পৃক্ততার স্বীকারোক্তি! তারপরও আমাদের রাজ্যের কিছু লোক নিজের দেশের বিরুদ্ধে কথা বলছে!

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক-জাতিকাদের প্রেম ও সৃজনশীলতায় নতুন মাত্রা আসবে। অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে। লেখালেখি, অভিনয় বা যেকোনো সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তিরা এই সময়ে সফলতা অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি উপযোগী এবং ব্যবসায়িক বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা প্রবল। সন্তানের দিক থেকেও আসতে পারে আনন্দের খবর।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles