Kolkata: বাইকচালককে চড় মারলেন পুলিশ! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কলকাতা পুলিশের তিন কর্মী বরখাস্ত!

কলকাতার পথে আজও ভরসা খুঁজে বেড়ায় সাধারণ মানুষ। রোজকার জীবনের ভিড়ে পুলিশের উপস্থিতি নিরাপত্তার প্রতীক হলেও, অনেক সময় সেই প্রতীকেই ভাঙে ভরসার দেওয়াল। বিশেষ করে যখন কোনও কর্তব্যরত পুলিশ অফিসারের আচরণ প্রশ্নের মুখে দাঁড়ায়, তখন জনমানসে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সাম্প্রতিক কালে শহরের কিছু ঘটনার সূত্র ধরে পুলিশের ব্যবহার ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে।

পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার অভিযোগ, কিংবা রাস্তায় গাড়ি আটকানো নিয়ে অকারণ তর্ক—এসব ঘটনা এখন যেন প্রায় নিত্যদিনের চিত্র। শহরের বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। এসব ঘটনা যে কলকাতা পুলিশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে, তা স্পষ্ট। মানুষের ভরসার জায়গা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এর মধ্যেই সামনে এল এমন এক ভিডিও, যা পুলিশের শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলল।

ঘটনাটি সামনে আসে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। স্থানীয় বাসিন্দা সৌপর্ণ আদিত্যর তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এক বাইক ট্যাক্সি চালকের সঙ্গে এক পুলিশ অফিসারের তীব্র বাদানুবাদ চলছে ডিজিটাল ডকুমেন্ট দেখানো নিয়ে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই হঠাৎ পুলিশ অফিসার চালককে চড় মারেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়ে নানা মাধ্যমে।

সংশ্লিষ্ট পুলিশ অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু এই একটি ঘটনাই নয়, গত কয়েক সপ্তাহে আরও কয়েকটি পুলিশের অসদাচরণ সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন থানায় গিয়ে অভিযোগ জানাতে গিয়ে নাগরিকদের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও উঠে এসেছে। এই সমস্ত ঘটনার জেরে উচ্চপদস্থ কর্তারা রীতিমতো বিরক্ত।

আরও পড়ুনঃ Weather update : গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা!

কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা নিয়মিতভাবে বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানেই বারবার গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, অফিসারদের আচরণ হতে হবে পেশাদার এবং সম্মানজনক। এক শীর্ষকর্তা জানান, “জনগণের প্রতি পুলিশ অফিসারদের দায়িত্ব তাদের সুরক্ষা এবং সাহায্য করা। তাঁদের আচরণে ভয় নয়, বরং আস্থা জন্মানো উচিত।” এই তিন অফিসারের বরখাস্ত যেন এক স্পষ্ট বার্তা, ভবিষ্যতে এমন আচরণ আর বরদাস্ত করা হবে না। আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles