করোনার জেরে দেশবাসীর জীবন বিধ্বস্ত হয়ে উঠেছে সামাজিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে। দেশজুড়ে চলছে লকডাউন ৩.০। দফায় দফায় লকডাউনের জেরে বিঘ্নিত হয়েছে দেশের অর্থনীতিও। কারখানা বন্ধ, উৎপাদন থেমে গেছে, বাজারেও পণ্যের চাহিদা কমেছে ফলে দেশের অর্থনীতি স্থগিত হওয়ার মুখে।
দেশের এই অসহায় এবার লকডাউনের নিয়মকে খানিক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।লকডাউনের তৃতীয় দফায় কনটেনমেন্ট জোনের বাইরে থাকা মদের দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেই নির্দেশিকার সমস্ত শর্ত মেনেই রাজ্যে রাজ্যে মদের দোকান খুলে গেল।
সোমবার সকালে মদের দোকান খোলার সঙ্গে সঙ্গেই দোকানের সামনে সুরাপ্রেমীদের ভিড় উপচে পড়ে।কিন্তু সরকারী শর্তগুলি পালন করতে দেখা গেল না। কোথাও কোথাও সামাজিক দূরত্বকে শিকেয় তুলেই চলল কেন বেচা।
এদিন দিল্লির চান্দের নগরে ধরা পড়ল এক মজার ছবি। এক ব্যক্তিকে দেখা গেল, প্যাকেট থেকে ফুল বার করে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মাথায় ফুল ছুড়তে। তাঁর এই অদ্ভূত কাণ্ড দেখে লোকে তাকে জিগ্যেস করে, তাঁর এমনটা করার কারণ কি?
https://twitter.com/ANI/status/1257532845804978177?s=20
তাঁর উত্তর,’আপনারাই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন। সরকারের কাছে এখন কোনও টাকা নেই!’
তাঁর এই কথার মধ্যে যে এক তীক্ষ্ম ছুরি লুকিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ছুরির ধারে সে সমাজের রূঢ় সত্যকে ফালাফালা করে দিয়েছে। এই ভিডিওটি নিজেদের টুইটার হ্যান্ডল থেকে টুইট করেছেন এএনআই সংস্থা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।






