Masood Azhar : বাহওয়ালপুর ছেড়ে কাশ্মীর! পর্যটকের ছদ্মবেশে মাসুদ আজহার, ফের প্রমাণিত পাকিস্তানের মিথ্যে!

প্রকৃতির সৌন্দর্যে ঘেরা পাহাড়ি অঞ্চল, যেখানে সময় যেন থমকে থাকে। এমন নির্জন জায়গায় যদি হঠাৎ চোখে পড়ে এক কুখ্যাত জঙ্গি নেতার মুখ? ঠিক এমন ঘটনাই সামনে এসেছে পাক অধিকৃত কাশ্মীর (PoK) থেকে। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর মিলেছে। আর এই ঘটনা সামনে আসতেই ফের পাকিস্তানের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, পাকিস্তানের বাহওয়ালপুর থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে, এক নিঃশব্দ পর্যটন এলাকায় দেখা গিয়েছে মাসুদকে। স্থানটি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যেখানে তুলনামূলকভাবে মানুষের আনাগোনা কম। হ্রদ, পার্ক এবং দু-একটি মসজিদ ঘেরা সেই অঞ্চলে মাসুদ যেন ঘুরে বেড়াচ্ছিল নির্ভার ভাবে। প্রশ্ন উঠছে, এতদিন আত্মগোপনে থাকা এই জঙ্গি হঠাৎ এমন খোলামেলা ভ্রমণে বের হল কেন?

এই খবর সামনে আসার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় বলেছিলেন যে মাসুদ আজহার পাকিস্তানে নেই। তাঁর কথায়, “সে রয়েছে আফগানিস্তানে। ভারত যদি যথাযথ তথ্য দেয়, তাহলে আমরা তাকে গ্রেফতার করব।” কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী পাক অধিকৃত অঞ্চলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে—যা সেই দাবি পুরোপুরি ভণ্ডুল করে দিয়েছে।

প্রসঙ্গত, বাহওয়ালপুরই ছিল জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারত সেখানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে বহু জঙ্গিকে খতম করেছিল। সেই অভিযানে মাসুদের পরিবারও বড় ধাক্কা খায়—১৪ জন সদস্য মারা যায়। সেই কারণেই বহুদিন ধরে বাহওয়ালপুরে তাকে আর দেখা যায়নি। এবার পাক অধিকৃত কাশ্মীরের নির্জন এলাকায় তার নতুন করে ঘোরাঘুরি কি কোনও পরবর্তী ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে?

আরও পড়ুনঃ মঙ্গল গোচর ২০২৫: কাদের জীবনে ধাক্কা আসছে? ৩ রাশির জন্য সতর্কবার্তা!

ভারতের ইতিহাসে বহু ভয়ঙ্কর হামলার সঙ্গে সরাসরি জড়িত এই মাসুদ আজহার। ২০০১ সালের সংসদ ভবনে হামলা থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণ—সবকিছুর নেপথ্য কারিগর সে-ই। এমনকি, ২০০৫ সালে অযোধ্যা বিস্ফোরণেও তার নাম জড়িয়েছে। এতকিছুর পরেও, সে যদি পাকিস্তানের মাটিতে নিরাপদে ঘুরে বেড়ায়, তাহলে তা শুধুই আন্তর্জাতিক প্রতারণা নয়—এ এক প্রহসন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles