মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট করে গ্রেফতার হলেন ‘বিজেপি-র আইটি সেল’-এর কর্মী!

এই ঘন দুর্যোগের নোংরা রাজনীতি অব্যাহত। এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ গেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়।

ধৃতের নাম বলরাম প্রামাণিক। বাড়ি, বড়জোড়ার পখন্না গ্রামে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তিনি কুরুচিকর পোস্ট করেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই পোস্টটি কালক্রমে আবার ভাইরাল‌ও হয়ে যায়। এরপর‌ই নড়েচড়ে বসে শাসকদলের স্থানীয় নেতারা। থানায় আলাদাভাবে এফআইআর করেন জেলার পরিষদের স্থানীয় কর্মাধ্যক্ষ সুখেন বিদ ও শাসকদলের ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে কেন‌ও এমন কাণ্ড ঘটালেন বলরাম? তৃণমূল কংগ্রেসের দাবি, অভিযুক্ত বিজেপি-র আইটি সেলের কর্মী। পরিকল্পনামাফিক মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা ছড়িয়েছেন তিনি। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াশিবির।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট করে গ্রেফতার হলেন 'বিজেপি-র আইটি সেল'-এর কর্মী!

প্রসঙ্গত কয়েকদিন আগে ট্যুইট করে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হুগলির হিন্দমোটরের এক যুবক। তাঁর বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ওই যুবককে গ্রেফতারও করে পুলিশ। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাঁকুড়ায়ও।

আরও অন্যান্য খবর