৩১শে মে সম্প্রচারিত হতে চলেছে ‘মন কি বাত’, তার জন্য মানুষের পরামর্শ চেয়ে টুইট মোদীর

আজ অর্থাৎ ১৮ই মে থেকে দেশ জুড়ে শুরু হলো লকডাউন ৪.০। যার মেয়াদ শেষ হতে হবে আগামী ৩১ মে। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসমক্ষে ‘মন কি বাত’ নিয়ে উপস্থিত হবেন আর এই অনুষ্ঠানের জন্য এবার দেশবাসীর থেকে পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী।

সোমবার থেকেই দেশব্যাপী যে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে তার মেয়াদ আগামী দিন আরও বাড়বে কিনা, সেই সম্পর্কে এখনই কোনও তথ্য পাওয়া যায়নি। তবে দেশের সংক্রমন ও মৃত্যু এখনো বেড়েই চলেছে। ভবিষ্যতে এই পরিসংখ্যানের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগেই ‘মন কি বাত’ অনুষ্ঠানের জন্য দেশবাসীর উপদেশ চাইছেন তিনি।

https://twitter.com/narendramodi/status/1262222017526284288?s=20

নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ মে-র মন কি বাতের জন্য সবার কাছ থেকেই প্রস্তাব চেয়েছেন তিনি। ১৮০০-১১-৭৮০০ তে ফোন করে কিংবা নমো অ্যাপ বা MyGov এর মাধ্যমেও সবাই নিজের মতামত ও পরামর্শ দিতে পারবেন।

আরও অন্যান্য খবর