এই বয়সেও অবসর নিতে রাজি নন সত্যজিতের ‘চারুলতা’! দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় ফিরছেন মাধবী মুখোপাধ্যায়! নতুন ছবিতে অন্যরকম চরিত্রে চমক দেবেন কিংবদন্তি অভিনেত্রী?

এক সময় বাংলা সিনেমার বড় নাম ছিলেন মাধবী মুখোপাধ্যায়। সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবীর মতো অভিনেত্রীদের সঙ্গে সমান তালে কাজ করে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। যদিও পরবর্তীকালে বড়পর্দা থেকে কিছুটা দূরে সরে যান তিনি, মাঝে মাঝে ছোটপর্দায় দেখা মিলেছে তাঁর।

শেষবার বড়পর্দায় তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরুণ বাবুর বন্ধুরা’ ছবিতে। সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনয় নজর কেড়েছিল। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনও সিনেমায় তাঁকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল ছিল।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। পরিচালক শ্যামল বসুর নতুন ছবি ‘দূরত্ব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন মাধবী। এই ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন সঙ্গীতা দাস, যা ছবির গল্পকে আরও গভীরতা দেবে বলে মনে করা হচ্ছে।

‘দূরত্ব’ নাম থেকেই বোঝা যায়, সম্পর্কের ভেতরের অদৃশ্য ফাঁক নিয়েই এগোবে গল্প। মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, সময়ের অভাব এবং একাকীত্ব—এই সব বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সন্তানদের ব্যস্ততা বাড়ে, আর সেই ফাঁকেই দূরত্ব তৈরি হয় পরিবারের মধ্যে।

আরও পড়ুনঃ ফের পশ্চিমবঙ্গের সরকারি কলেজ ঘিরে চাঞ্চ*ল্য! জওয়ানরা সরে যেতেই লাইব্রেরির ছাদে মিলল ক’ন্ডোম, মদের বোতল ও সন্দে’হজনক সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে লুকিয়ে থাকা কোন অ’ন্ধকার দিক আবার সামনে আসতে চলেছে?

এই দূরত্ব কি কখনও কমে? ব্যস্ত জীবনের মধ্যেও কি আবার কাছাকাছি আসা সম্ভব? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই বড়পর্দায় আসছে ‘দূরত্ব’। দীর্ঘদিন পর প্রিয় অভিনেত্রীকে নতুনভাবে দেখার জন্য ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে।

আরও অন্যান্য খবর