টলিউডের প্রবীণদের ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’তে বিশেষ সম্মানের পর, মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ ঘিরে বড় পরিকল্পনা! জ্যেষ্ঠ-পুত্র প্রসেনজিতের কাছে বিশেষ অর্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?

চলতি বছরেই পালিত হতে চলেছে বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মের ১০০ বছর। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর তাঁর জন্ম, আর সেই বিশেষ মুহূর্তকে ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টলিউডের বিশিষ্টদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

এই প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’ অনুষ্ঠানের জন্য ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামকে অভিনন্দন জানান। দীর্ঘদিন ধরে শিল্পীদের পাশে থেকে কাজ করার জন্য সংগঠনটির ভূয়সী প্রশংসাও করেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, শিল্পীদের সম্মান রক্ষা, কল্যাণমূলক উদ্যোগ এবং নতুন ও প্রবীণ শিল্পীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে এই ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান প্রজন্ম যেভাবে কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য এবং অনুপ্রেরণাদায়ক।

এর পাশাপাশি বাংলা সিনেমাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার সবসময়ই চায় বাংলা চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে আরও বেশি স্বীকৃতি পাক। এই লক্ষ্যে সরকার সব রকমভাবে পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ ‘কলকাতায় নাম নেওয়ার মতো কোনও অভিনেত্রীই নেই’ মন্তব্যে বিতর্ক! ‘নিজেকে সেরা মনে করেন, তাই কারোর নাম নিতে কষ্ট!’ ‘কাজ করবেন আবার সেই ইন্ডাস্ট্রিকে অপমান করবেন!’ ‘সুচিত্রা সেনের থেকেও উপরে রেখেছেন নাকি নিজেকে?’ ট্রো’লের মুখে স্বস্তিকা দত্ত!

সবশেষে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন নিয়ে বড় পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বছরটিকে বিশেষভাবে উদ্‌যাপন করা হবে বৃহৎ আকারে এবং এতে টলিউডের সকল শিল্পী ও কলাকুশলীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবার মিলিত প্রচেষ্টাতেই মহানায়কের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে মত তাঁর।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর