সুরাপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা ও শিলিগুড়িতে এবার মদের হোম ডেলিভারি শুরু Swiggy’র।

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি শুরু করল মদের হোম ডেলিভারি। বৃহস্পতিবার থেকে কলকাতা ও শিলিগুড়িতে এই সুবিধা মিলবে। ওড়িশা ও ঝাড়খণ্ডের পর বাংলায় এই পরিষেবা শুরু করল সংস্থা। ধীরে ধীরে রাজ্যের ২৪ শহরে পরিষেবা দেওয়ার ল‍ক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সমস্ত নিয়ম মেনেই গ্রাহকের বাড়িতে পৌঁছবে মদের বোতল। এর ফলে মদের দোকানে চাপ নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কমবে করোনায় সংক্রমণের সম্ভাবনা।

সম্প্রতি নবান্নে একাধিক সংস্থার সঙ্গে সরকারি কর্তাদের বৈঠক হয়। তাতে মদের হোম ডেলিভারির জন্য বিধি চূড়ান্ত করেন স্বরাষ্ট্র ও আবগারি বিভাগের কর্তারা। সুইগিতে যে ভাবে খাবারের হোম ডেলিভারি হয়, ঠিক সেভাবেই ডেলিভারি করা হবে মদ।

তবে সেই সঙ্গে থাকছে কিছু আবশ্যিক নিয়মাবলী-

সুইগিতে মদ কিনতে গেলে প্রথমবার আপনার বয়সের প্রমাণপত্রের ছবি তুলে আপলোড করতে হবে। সঙ্গে আপলোড করতে হবে মুখের একটি ছবি। সেগুলি সত্যতা সম্পর্কে সংস্থা নিশ্চিত হলে তবেই অর্ডার দিতে পারবেন মদ। তাছাড়া সর্বোচ্চ মাত্রার অতিরিক্ত মদ অর্ডার করতে পারবেন না কোনও ব্যক্তি।

RELATED Articles

Leave a Comment