বিরোধীর কন্ঠরোধ! গড়িয়া শ্মশান কান্ডে নাছোড়বান্দা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ নিগৃহীত বাঁশদ্রোণী থানায়!

দিন কয়েক আগেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়েছিল। গড়িয়া শ্মশানে কতগুলি পচা-গলা লাশ নিয়ে এসে নির্মমভাবে সেগুলির ‘ব্যবস্থা’ করতে চাইছিল স্বাস্থ্য দপ্তর। জনবহুল এলাকায় এই দেহ গুলির সৎকার এইভাবে করা হবে তা মেনে নেননি স্থানীয় বাসিন্দারা। মৃতদেহগুলি কোনো করোনা আক্রান্তের কিনা বা আদেও এগুলো কাদের দেহ সে সম্বন্ধে উঠতে শুরু করেছিল প্রশ্ন। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে সেই দেহগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

আজ দুপুর তিনটে নাগাদ এই ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং সহ বিজেপির নেতা কর্মীরা বাঁশদ্রোণী থানায় একটি স্মারকলিপি জমা দিতে যান। কিন্তু থানায় ঢোকার আগেই পুলিশের তরফ থেকে তাঁদেরকে আটকে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সৌমিত্র বাবু ও অর্জুন সিং এর সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা।

বিরোধীর কন্ঠরোধ! গড়িয়া শ্মশান কান্ডে নাছোড়বান্দা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ নিগৃহীত বাঁশদ্রোণী থানায়!

কোনভাবেই এই স্মারকলিপি জমা দেয়া যাবে না বলে জানায় পুলিশ, বিজেপির কোনো নেতাকর্মীকেই থানায় ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই অবস্থায় সেখানে জমা হয়ে যায় অনেক মানুষ। বিজেপির মহিলা বাহিনীর সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় পুলিশের। বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ তাঁদেরকে শারীরিক নিগ্রহ করেছে মমতার পুলিশ। ঘটনাস্থল থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এইমুহূর্তে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। উল্টোদিকে রয়েছেন বিজেপি কর্মীরা, এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল উত্তেজনা।

https://twitter.com/khabor24x7/status/1273226297066565633?s=20

বিজেপি কর্মীরা বলছেন, এই ভাবেই বিরোধীদের কণ্ঠরোধ করছে মমতা সরকার।

RELATED Articles

Leave a Comment