এ কি কথা! কিং খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর! দাবি বিজেপি নেতার!

বলিউডের বাদশার বিরুদ্ধে আজব অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডা। এই মহাতারকার বিরুদ্ধে তাঁর বিস্ফোরক অভিযোগ, শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে নাকি যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর। শুধু তাই নয়, এই বিজেপি নেতার আরও দাবি, পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনও রয়েছে শাহরুখ-গৌরীর।

এ কি কথা! কিং খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর! দাবি বিজেপি নেতার!

নিজের টুইটার হ‍্যান্ডেল থেকে করা টুইটে তিনি দাবি করেন “কিছু বলিউড তারকার সঙ্গে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস সৃষ্টিকারী পাকিস্তানি সহ গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাক সেনার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি দেশপ্রমিক বলিউড তারকাদের অনুরোধ করছি, তাঁদের বয়কট করুন।”

বিজেপি নেতার এই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এসেছে রেহান সিদ্দিকি এবং টনি আশাই নামের দুই ব্যবসায়ীর সঙ্গে শাহরুখ-গৌরীর ব্যবসায়িক যোগাযোগ। সূত্রের খবর, রেহান সিদ্দিকি এবং টনি আশাই এই দুই জনই জম্মু ও কাশ্মীরের নাশকতামূলক কাজে জড়িত রয়েছেন। জঙ্গিদের সরাসরি অর্থ সাহায্যের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ কি কথা! কিং খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর! দাবি বিজেপি নেতার!

আরও অন্যান্য খবর