বঙ্গ পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ পুলিশতো বর্তমানে শাসকের দলদাসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করে বৃহস্পতিবার টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
কেনও দিন দিন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিম্নমানের হয়ে যাচ্ছে তাই নিয়েও প্রশ্ন করেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যপাল। এইদিন নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন ‘পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতা, সাংসদ ও বিধায়কদের দলদাস হয়ে প্রকাশ্যে হেনস্থা করছে পুলিশ। রাজনৈতিক কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পুলিশ কর্মীরা।’
https://twitter.com/jdhankhar1/status/1286184620740943872?s=20
এর পর তিনি লেখেন, গণতন্ত্রে এই আচরণের কোনও জায়গায় নেই। ধনকড়-নবান্ন ঝামেলায় গত সপ্তাহেই নবান্নে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ‘বাড়াবাড়ি করছেন’ বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই ‘সামান্য’ হুঁশিয়ারিতে তিনি যে পশ্চিমবঙ্গের সমালোচনা করা বন্ধ করবেন না যা আজকের টুইটে ফের বুঝিয়েছেন রাজ্যপাল।






