ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগের অপর নাম যুবরাজ সিংহ। হবে নাই বা কেন? তিনি যে ভারতের দুই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। সেই যুবিই যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তখন তাঁর ভক্ত সহ বহু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভেঙে পড়েছিলেন। এবার তাদের জন্যই রয়েছে সুখবর। সম্ভবত আবার ক্রিকেটে ফিরতে চলেছেন যুবি। পাঞ্জাব ক্রিকেট সংস্থা যুবিকে খেলায় ফিরে আসা ও কোচিংয়ের প্রস্তাব দিয়েছে।
৩০০ টিরও বেশি ওয়ানডে খেলা ভারতের তারকা অলরাউন্ডার একাধিক তরুণ ক্রিকেটারকে উজ্জিবীত করেছেন। তাদের পাশে থেকে মেন্টরের মতো কাজ করেছেন। সেই কারণেই পাঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনিত বালি যুবিকে এমন প্রস্তাব দিয়েছেন। এর আগে যুবরাজ শুভমন গিল, আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা এবং হরপ্রীত ব্রারের মতো পাঞ্জাবের ক্রিকেটারদের মেন্টর ছিলেন।
তবে অবসর নিয়ে নেওয়া একজন খেলোয়াড়ের পক্ষে আবার জাতীয় ক্রিকেটে ফিরে আশা অতটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও অবসরের পর যুবি গ্লোবাল টি-২০ কানাডা এবং আবু ধাবি টি-১০ লিগে খেলেছিলেন। পাঞ্জাব ক্রিকেট যুবির কাছে প্রস্তাব রাখলেও যুবরাজ এখনও কোনো উত্তর দেননি। আবার ক্রিকেটে ফিরবেন যুবি নাকি পাঞ্জাবের এই প্রস্তাব নাকচ করবেন সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার