৭৩ দিন আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও পরবর্তীকালে এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে ঘনিয়ে ওঠে রহস্য। প্রথম দিন থেকেই এই মৃত্যু রহস্যে নাম উঠে আসছিল সুশান্ত সিং রাজপুতের ‘চর্চিত’ বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি নিজের ভোল পাল্টে আরো বিতর্কের সৃষ্টি করেছেন বিগত দুই মাসে।
তবে গোটা দেশ ভীষণ ক্ষিপ্ত হলেও রিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের বিভিন্ন মানুষরা। তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন আয়ুষ্মান খুরানা, অপরাশক্তি খুরানা, ভূমি পেদনেকর সহ অনেকে। এবার তাঁর সমর্থনে মুখ খুললেন পরিচালক রামগোপাল ভার্মা। রিয়াকে যে সকল মানুষ বিভিন্ন অভিযোগে বিদ্ধ করেছে, তাদের নিন্দা করেছেন রাম গোপাল বর্মা। তিনি বলছেন, “রিয়ার সঙ্গে এমন করছে মানুষ, এ তো একবারে ডাইনি শিকার চলছে।” রিয়ার চরিত্র নিয়েও বিভিন্ন মন্তব্য করে চলেছে দেশবাসী। প্রমাণ ছাড়া কীভাবে রিয়াকে দোষী সাব্যস্ত করেন কী করে দেশবাসী, প্রশ্ন তুলেছেন রামগোপাল ভার্মা। যদিও নেটিজেনরা যথারীতি রামগোপাল ভার্মাকে সমালোচনায় ভাসিয়ে দিয়েছেন।
https://twitter.com/RGVzoomin/status/1297935350455656448?s=20
মৃত্যুর বিচার চেয়ে অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আবেদন করা রিয়াই পরে এই মামলার সিবিআই তদন্ত অগণতান্ত্রিক আখ্যা দেন। রিয়া সুশান্তের মৃত্যুর প্রথমদিকে নিজেকে সুশান্তের প্রেমিকা হিসাবে স্বীকার করতে নারাজ ছিলেন। পরে হঠাৎ করে নিজের সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে নিজেকে সুশান্তের গার্লফ্রেন্ড বলে দাবি করেন।
এছাড়াও তিনি, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী মিলে সুশান্তের টাকার নয়-ছয় করেছে বলেই অভিযোগ সুশান্তের পরিবারের। মহেশ ভাটের সঙ্গে অশালীন সম্পর্কের অভিযোগ ও ঘনিষ্ঠ চ্যাট প্রকাশ্যে চলে আসায় আরো বিপদে পড়েছেন রিয়া।





