ভাই সৌভিকের সঙ্গে ডিনার, এনসিবি হেফাজতে প্রথম রাত কেমন কাটলো রিয়া চক্রবর্তীর?

তিনি জীবনেও হয়তো ভাবেন নি কোনদিনও লকআপে কাটাতে হবে। কিন্তু বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদক যোগ থাকার জন্য তাকে যেতে হল এনসিবি(NCB) হেফাজতে। মঙ্গলবার রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) কে গ্রেফতার করে এনসিবি। লকআপে কেমন কাটলো রিয়ার প্রথম রাত?

জানা গিয়েছে, ভাই সৌভিক চক্রবর্তীর (Shoubhik Chakraborty) সঙ্গে রাত বারোটা নাগাদ ডিনার সারেন রিয়া।বুধবার সকাল থেকে শুরু হয় জেল যাত্রার প্রস্তুতি। গত রবি ও সোমবার দুদিন ধরে রিয়া চক্রবর্তী কে জেরা করা হয় এনসিবির সদর দপ্তরে। সেখানেই রিয়া স্বীকার করে নেন তিনি মাদক(Drug) আনাতেন। এরপর গতকাল তৃতীয় দিনের জেরার পরেই রিয়াকে গ্রেফতার করা হয়। বিকাল চারটে নাগাদ এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়। এরপর রিয়ার মেডিকেল টেস্ট করা হয়। এর আগে তার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। এ পর আদালত থেকে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

যদিও এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল যে রিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে না কারণ এনসিবির এক আধিকারিক অশোক জৈন বলেন, রিয়ার বিরুদ্ধে মাদক যোগের প্রমাণ ছিল তাই আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু তাকে জেরা করে আমরা সন্তুষ্ট তাই হেফাজতে নেওয়ার দরকার নেই।রিয়া যে উত্তর দিয়েছেন তার সঙ্গে মিলিয়ে দেখে কয়েকজনকে তো গ্রেফতার করা হয়ে গিয়েছে।”

ইতিমধ্যে জানা গিয়েছে যে, রিয়া ও তার ভাই সৌভিক মিলে বলিউডের ২৫ জন তাবড় তাবড় মুখের নাম নিয়েছেন যারা মাদক চক্রের সঙ্গে যুক্ত। সেই ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছে। যেখানে পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীকে কে নেই! খুব শীঘ্রই তাদের এক এক করে ডাক পড়বে এনসিবির দপ্তরে। ফলে বলিউড যে রীতিমতো এখন চাপে পড়ে গিয়েছে একথা বলাই বাহুল্য। কারণ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা আছে যে!

আরও অন্যান্য খবর