“ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবকে কোচিং করানো সম্মানের ব্যাপার”, আগ্রহী নাম করা স্প্যানিশ কোচ

হাতে সময় কম থাকায়, আপাতত খেলোয়াড় ও কোচদের সাথে কথাবার্তা সেরে রাখছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। তবে কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে মুখিয়ে থাকেন অনেক কোচই। সেই দলে রয়েছে স্পেনের ফুটবলমহলে বেশ পরিচিত নাম রিস্তো ভিদাকোভিচ (Risto Vidakovic)।

কোচ তথা ফুটবলার হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৮ পর্যন্ত তদানীন্তন যুগোস্লাভিয়ার হয়ে খেলেছেন ভিদাকোভিচ (Risto Vidakovic)। তিনিই এবার আগ্রহী লাল-হলুদ দলের কোচিং করানোর জন্য।

এই অভিজ্ঞ কোচ ২০১৮ সালে ‘সেরেস’কে ফের ফিলিপিন্স লিগ চ্যাম্পিয়ন করেন ভিদাকোভিচ। ২০১৭ সালে প্রথম দল হিসেবে এএফসি আসিয়ান কাপ জেতে এবং এএফসি কাপ ইন্টার জোনের সেমিফাইনালে পৌঁছায় ‘সেরেস’। সেই বছরই এএফসি আসিয়ানের ফাইনালিস্ট ‘সেরেস’। ইস্টবেঙ্গলে কোচিং করানোর বিষয়ে তিনি বলেছেন, “দায়িত্ব পেলে সেরেসের থেকেও ভাল জায়গায় পৌঁছে দিতে পারি ইস্টবেঙ্গলকে।”

তিনি আরও বলেছেন, “একেবারে শূন্য থেকে সেরেসকে এশিয়ার সেরা ক্লাবের তালিকায় তিরিশে পৌঁছে দিয়েছিলাম। ইস্টবেঙ্গলের (East Bengal) মতো বড় ক্লাবকে কোচিং করানো রীতিমতো সম্মানের ব্যাপার।” ফুটবলার থেকে কোচ হিসেবেই বেশি সাফল্য পেয়েছেন ভিদাকোভিচ, ইতিমধ্যেই বায়োডাটাও পাঠিয়ে দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় হল শেষমেশ ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে এই সফল কোচ যুক্ত হন কিনা।

আরও অন্যান্য খবর