ইস্টবেঙ্গলের আইএসএল প্রস্তুতি চূড়ান্ত, বিড পেপার জমা নয়া কোম্পানির কর্মকর্তাদের

২০২০-২১ মরসুমে অংশ নেওয়া ইস্টবেঙ্গল এফসির জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। এফএসডিএল থেকে অনলাইনে বিডের কাগজ আগেই গ্রহণ করেছিল তারা। সোমবার ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্টের চিফ ফিনান্সিয়াল অফিসার, লিগ্যাল সেল এবং ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের সমন্বয়কারী উপদেষ্টা কমিটি বিড পেপার জমা দেবে। ক্লাবের নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট ফাউন্ডেশন এফএসডিএলে ৫ লক্ষ টাকার বিনিময়ে অনলাইন এই বিডের কাগজপত্রগুলি গ্রহণ করেছিল এবং সেই সঙ্গে আইএসএল-এ ক্লাবের প্রবেশের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

তবে হঠাৎই এই বিড পেপারের লড়াইয়ে লাল-হলুদ ক্লাবের সামনে এসেছিল অজানা প্রতিপক্ষ। জানা গিয়েছে, একটি ব্রিটিশ ফার্ম এই বছর বিড পেপার জমা দিলেও তারা খেলবে না, পরের মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। শ্রী সিমেন্টের প্রধান অফিস কলকাতায় হলেও আপাতত আর্থিক সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি রাজস্থানের বাঙ্গুর নগরের শ্রী সিমেন্টের অফিসের ঠিকানায় রেজিস্ট্রিকৃত। বলা বাহুল্য, বিড পেপার জমা দেওয়া হলেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা দল গঠন ও কোচ নির্বাচনের দিকে বেশি জোর দিচ্ছেন।

আপাতত খেলোয়াড় ও কোচদের সাথে কথাবার্তা সেরে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে মুখিয়ে থাকেন অনেক কোচই। সেই দলে রয়েছে স্পেনের ফুটবলমহলে বেশ পরিচিত নাম রিস্তো ভিদাকোভিচ ও আরও অন্যান্য কোচেরা। তাই বর্তমানে বিদেশী ফুটবলারদের সঙ্গে চুক্তি করার আগে ইস্টবেঙ্গল চাইছে একজন দক্ষ কোচকে।

আরও অন্যান্য খবর