“কঙ্গনা জোর করে আমায় কোকেন খাওয়াতো!” বিস্ফোরক দাবি করলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক

সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু তদন্ত মামলায় এখন সবথেকে যে বিষয়টি আগে উঠে আসছে সেটি হল মাদকচক্রের যোগ। রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) বর্তমানে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) কে মাদকদ্রব্য সরবরাহ করার অভিযোগে জেলবন্দি।গোটা ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) যিনি বলেছিলেন বলিউডের অধিকাংশ তারকাই মাদকাসক্ত, তিনি রণবীর সিং, রণবীর কপুর সহ অনেকের মাদক পরীক্ষা করাতে বলেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর প্রাক্তন প্রেমিক তথা শেখর সুমন পুত্র অভিনেতা অধ্যয়ন সুমনের (Adhyayan Suman) একটি পুরনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে যেখানে অধ্যয়ন দাবি করছে, কঙ্গনা তাকে জোর করে কোকেন (Cocaine) খাওয়াতেন!

কিছুদিন আগে কঙ্গনার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কঙ্গনাকে বলতে শোনা গিয়েছিল তিনি নাকি ১৪-১৫ বছর বয়সে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। সেই ভিডিও নিয়ে এখনও তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়, এর মধ্যেই অধ্যয়নের বক্তব্য সামনে আসায় ফের শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

২০১৬ সালে শেখর সুমন পুত্র এই সাক্ষাৎকারে জোর গলায় বলছেন, “আমি খেতে চাইনি কিন্তু কঙ্গনা আমাকে জোর করে। বাধ্য হয়েই আমাকে কঙ্গনার সঙ্গে ড্রাগ নিতে হয় এবং প্রায় চার-পাঁচ বার আমি এই কাজ করি। কঙ্গনা হ্যাশও নিত, তবে আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমি শুনেছি।”

স্বাভাবিকভাবেই সাক্ষাতকারের ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে প্রবল বিতর্ক। যেখানে কঙ্গনা বলিউডের ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে উচ্চস্বরে এত প্রতিবাদ জানালেন সেখানে তিনি নিজে কী করে কাজ করতে পারেন উঠছে প্রশ্ন। আজ কঙ্গনা মুম্বাই থেকে ফের মানালি ফিরে গিয়েছেন। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এতে কিন্তু বিতর্ক থামছে না।

আরও অন্যান্য খবর