আজ ‘হিন্দি দিবস’ (Hindi Diwas)। গোটা ভারতে দিনটিকে হিন্দি ভাষার প্রচার ও চর্চা করার উদ্দেশ্যে পালন করা হয়। প্রতিবারের মত হিন্দি দিবসে এবছরও টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে নয়া জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাও (Bengali Language) ধ্রুপদী ভাষার মর্যাদা পাক এই দাবি জানাতেও কিন্তু ভুললেন না মুখ্যমন্ত্রী।
সোমবার টুইটে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভাবনাকে উল্লেখ করে লেখেন, “বাংলার মাটিতে সবকিছুই অন্তর্ভুক্ত। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা সবসময় করি। পশ্চিমবঙ্গ সরকার হিন্দি, সংস্কৃত, উর্দু, গুরুমুখী, অলচিকি, রাজবংশী, কামতাপুরী, কুরুখ ভাষাকে স্বীকৃতি দিয়ে সব ভাষাভাষীর মানুষের বিকাশের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই কেন্দ্রের কাছে আমার অনুরোধ, “নয়া জাতীয় শিক্ষানীতির (NEP 2020) ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য যা প্রয়োজন তা করা হোক।”
GoWB has constantly persevered to undertake inclusive development for all by giving recognition to Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki, Rajbanshi, Kamtapuri, Kurukh languages. I urge the Centre to follow suit by also including Bengali as a classical language in NEP 2020. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2020
নয়া জাতীয় শিক্ষানীতিতে (NEP 2020) যে ধ্রুপদী ভাষার তালিকা তৈরি করা হয়েছে সেখানে বাংলার ঠাঁই হয়নি। সেই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এইবার হিন্দি দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়ে প্রমাণ করে দিলেন যে, বাংলা কিন্তু এই বিষয়টি ভুলে যায়নি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!