এই সপ্তাহেই শুরু হচ্ছে আইপিএল: জেনে নিন নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

বহু প্রতীক্ষার পর অবশেষে এই সপ্তাহে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল। করোনার জেরে স্থগিত হয়ে গিয়ে অবশেষে ভারতের বাইরেও কোভিড আতঙ্ক কাটিয়ে শুরু হওয়ার পথে আইপিএল। ১৯ সেপ্টেম্বর শনিবার মাঠে নামছে দুই বড় প্রতিদ্বন্দ্বী দল চেন্নাই সুপার কিংস ও গত বছরের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।

তবে আসন্ন মরশুমে বেশ শক্তিশালী টিম নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এবারের মরশুমে প্যাট কামিন্স ও ইয়ন মর্গ্যানকে কিনে বেশ শক্তিবৃদ্ধি ঘটেছে কেকেআর-এর। অন্যান্য শক্তিশালী দলের সঙ্গে মোকাবিলা করতে কেমন হবে দল? এক নজরে দেখে নেওয়া যাক এবারের সম্ভাব্য একাদশ।

সম্ভাব্য একাদশ:

শুভমন গিল, সুনীল নারিন, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক, উইকেট কিপার), ইয়ন মর্গ্যান, অ্যান্ড্রে রাসেল, রিঙ্কু সিং/ সিদ্ধার্থ লাড, রাহুল ত্রিপাঠি, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি/ কমলেশ নাগারকোট্টি, সন্দীপ ওয়ারিয়র।

আরও অন্যান্য খবর