শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল ধোনির চেন্নাই সুপার কিংসের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত মরণবাঁচন ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের কাছে। এই ম্যাচে এবার ব্যক্তিগত বেশ কয়েকটি মাইলস্টোন ছোঁয়ার পথে ছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রান তাড়া করার সময় শেষ দু’ওভারের আগেই কার্যত হেরে গিয়েছিল চেন্নাই। কিন্তু সিএসকে তথা ক্রিকেট সমর্থকদের কষ্ট হল মহেন্দ্র সিং ধোনিকে দেখে।
ম্যাচের শেষ দুই ওভার ক্লান্ত হয়ে অসুস্থ বোধ করছিলেন ধোনি। তাঁকে কাশতেও দেখা যায়। পরে চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারতে হয়। ম্যাচের শেষে ধোনি নিজেই জানালেন তাঁর শারীরিক অস্বস্তির কথা। ধোনি বলেন, “আমি যতটা সম্ভব সময় নেওয়ার চেষ্টা করছিলাম। আবহাওয়া অত্যন্ত শুষ্ক ছিল, এমন পরিস্থিতিতে গলা শুকিয়ে যায় এবং আপনার কাশিও শুরু হতে পারে। তবে আপনি প্রয়োজনীয় সময় নিতে পারেন।”
এছাড়াও নিজদের হারা এপ্রসঙ্গে ধোনি জানান, সানরাইজার্সের বিরুদ্ধে তিনি জোরে বল মারার চেষ্টা করছিলেন। যদিও প্রয়োজন ছিল টাইমিংয়ের। “অনেকগুলো বল ঠিক মতো আমার ব্যাটে লাগেনি। আমি জোরে মারার চেষ্ট করছিলাম। পিচ তুলনায় স্লো ছিল। ভালো হতো টাইমিং করার চেষ্টা করলে”, জানান ধোনি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার