মৃত্যুর ছায়া অজয় দেবগনের পরিবারে, মাত্র ৪৫ বছরেই চলে গেলেন সিঙ্ঘম অভিনেতার ভাই

ফের দুঃসংবাদ বলিউডে, ফের এক ছন্দপতন। চলে গেলেন অভিনেতা অজয় দেবগনের ভাই অনিল দেবগন। ভাইয়ের মৃত্যুর খবর নিজেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন তিনি। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। নেমে এসেছে শোকের ছায়া। ভাইয়ের মৃত্যুর সংবাদ দেওয়ার পাশাপাশি এই বর্তমান করোনা পরিস্থিতিতে প্রার্থনা সভার আয়োজনও করা সম্ভবপর হবে না, এও শোক বার্তায় জানান অভিনেতা।

অনিল দেবগন অজয় দেবগনের তুতো ভাই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে অনিল। গত ৫ই অক্টোবর, সোমবার রাতে মৃত্যু হয় অনিলের। মাত্র ৪৫ বছর বয়সেই পরলোক গমন করেন এক তরতাজা প্রাণ। করোনা পরিস্থিতির মধ্যে আরও এক দুঃসংবাদের মুখোমুখি হন দেবগন পরিবার।

১৯৯৬ সালে ‘জিত’ ছবির সহকারী পরিচালক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ অনিলের। এরপর ‘রাজু চাচা’, ‘ব্ল্যাকমেল’-সহ আরও বেশ কয়েকটি ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে ‘সন অফ সর্দার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেন অনিল দেবগন। এই ছবিতে অজয় দেবগন অভিনয় করেছিলেন, সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা। অনিল দেবগনের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা বলিউড। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক জ্ঞাপন করেছেন অভিনেতা অভিষেক বচ্চন, পরিচালক মুকেশ ছাবড়া-সহ আরও অনেকে।

আরও অন্যান্য খবর