ইস্টবেঙ্গলের নজরে এবার ইউরোপা লিগ খেলা আরও দুই বিদেশী

ইনভেস্টরের সঙ্গে সব রকম কাজ সেরে শক্তিশালী দলগঠনের দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। দীর্ঘ জল্পনা ও অপেক্ষার পর অবশেষে অধিনায়ক হিসেবে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার জেজে লালপেখলুয়া দলে যোগ দিয়েছেন। বিদেশীদের দিকে বেশি করে নজর দিচ্ছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল কর্তাদের নজরে রয়েছে এবার সুইস মিডফিল্ডার সেবাস্টিয়েন উথরিখ এবং তারকা আইরিশ স্ট্রাইকার অ্যান্থনি স্টোকস।

দুর্ধর্ষ মিডফিল্ডার সেবাস্টিয়েন বাঁদিক থেকে ক্রস বাড়াতে পছন্দ করেন, পাশাপাশি দুর্ধর্ষ গতি রয়েছে তাঁর। মাঠে অত্যন্ত আগ্রাসী এই মিডফিল্ডার, খেলার মাঝে একাধিক হাতাহাতিতে জড়িয়েছেন বলে খবর রয়েছে। সুইজারল্যান্ডের প্রথম ডিভিশনে তিনি বেশি সময় ফুটবল খেলেছেন। এছাড়া ফরাসি লিগে তিনি খেলেছিলেন মন্টপেলিয়ের এইচএসসি-এর হয়ে।

অন্যদিকে কোচ রবি ফাউলার আইরিশ স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসকে আনার প্রয়াস করেছিলেন। তবে জানা গিয়েছে, আয়ারল্যান্ডের সেমি প্রফেশনাল লিগ এনআইএফএল প্রিমিয়ারশিপের ক্লাব গ্লেনটোরান এফসি আরও ভালো অফার দিয়েছে স্টোকসকে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে আনতে গেলে কর্তাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে।

RELATED Articles

Leave a Comment