সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে আজব চুমু মোহর-স্যারের! নেট দুনিয়ায় হাসির রোল

বর্তমানে টলিপাড়ার শুটিংয়েও পড়েছে করোনার কোপ। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে এসেছে নানা রকম বিধি-নিষেধ তবুও তার পরোয়া না করেই এখানে আকাশ নীল সিরিয়ালে উজান-হিয়া চরিত্রের মধ্যে চুম্বন দৃশ্য দেখিয়েছিল চ্যানেলটি। সেই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল তাই এবার চ্যানেলটি সুরক্ষা বিধি মাথায় রেখে যে অভিনব উপায়ে চুম্বন দেখাল মোহর সিরিয়ালে তা দেখে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।

এমনিতেই মোহর সিরিয়ালে মোহর এবং তার স্যারের মন্দিরের বিয়ের পর মন্দিরেই যেভাবে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছিল তা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল কিছুদিন আগেই। তাই এবার আর কোন ঝুঁকি নিতে চায়নি চ্যানেলটি, সোজা কাঁচের গ্লাসে জল ভরে কিভাবে তা দিয়ে চুমু খেতে হয় শিখিয়েছে।

সাম্প্রতিক একটি এপিসোডে দেখা গিয়েছে সদ্য বিবাহিত যুগল মোহর এবং তার স্যার দু’জনের মুখের মাঝখানে একটি জলভরা কাচের গ্লাস রেখে সেই কাচের গ্লাসের দুইপ্রান্তে চুম্বন করছে। এই ভাবেই ঘনিষ্ঠ দৃশ্যটি শুট করা হয়েছে যা দেখে রীতিমতো হেসে কুটিপাটি নেটিজেনরা।

অনেকেই বিভিন্ন মজাদার মন্তব্যে ভরিয়েছেন নেট দুনিয়া। কিছুদিন আগেই মন্দিরের ভেতরে ঘনিষ্ঠ দৃশ্য আর এখন কাঁচের গ্লাস ঠোঁটের মাঝে রেখে চুম্বন, এত পরিবর্তন কী করে হলো জিজ্ঞাসা করছেন নেটিজেনরা। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে যেভাবে গল্পের গরু মাঝে মাঝেই গাছে উঠে যাচ্ছে তা দেখে রীতিমতো হতবাক সকলেই।

https://www.hotstar.com/in/tv/mohor/1260012894/shankha-stuns-the-family/1000253190

RELATED Articles