আমাদের বাংলায় বিখ্যাত প্রবাদ রয়েছে যে সর্ষের মধ্যে ভূত! বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করেছেন তাতে এই প্রবাদ বাক্যটি যে কতটা সত্যি তা আবার প্রমাণ হয়ে গেল। সম্প্রতি জানা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অ্যাকাউন্ট চীনের একটি ব্যাংকে রয়েছে! নিউইয়র্ক টাইমস এই খবরটি প্রকাশ করে যথাযোগ্য প্রমাণ সহ। তারা মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর প্রদানের কাগজপত্র সংক্রান্ত সমস্ত তথ্যই পেশ করেছে তাদের প্রতিবেদনে। এই প্রতিবেদনের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে চীনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তিনি!
ট্রাম্পের হয়ে ওই ব্যাংক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করে’ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান। ট্রাম্পের আধিকারিক জানাচ্ছেন যে এশিয়ায় হোটেল ব্যবসা সংক্রান্ত কাজেই ওই ব্যাংক অ্যাকাউন্টটি সম্ভবত খোলা হয়েছিল।
তবে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে বিশ্বজুড়ে কারণ ট্রাম্পের সঙ্গে চীনের যে সাপে-নেউলে সম্পর্ক তা বারবার প্রকাশ্যে এসেছে। করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প সরাসরি চীনের দিকে আঙুল তুলেছেন এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তিনি দুই দেশের মধ্যেও বাণিজ্য যুদ্ধ শুরু করতে চলেছিলেন।
এমনকি আমেরিকার যেসব প্রতিষ্ঠানের সঙ্গে চীনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেইসব প্রতিষ্ঠানগুলোতেও তিনি অপমান করেছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের চীন নীতির প্রবল সমালোচনা করেছেন ট্রাম্প। সেখানে চীনের ব্যাংকেই স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন সেকথা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি কেউই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার