পিপিই কিট পরেই সিঁদুর খেলা হল কলকাতার এই ক্লাবে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ছিল লাল পাড় সাদা শাড়ি, হয়ে গেল পিপিই কিট। করোনা পরিস্থিতিতে এখন সিঁদুর খেলার জন্য পরতে হচ্ছে পিপিই কিট, এরকমই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে কলকাতাতে যা ধরা পড়েছে ক্যামেরায়। এখন সাধারণভাবে সাবেক সাজে সিঁদুর খেলা যাবে না তাতে ভয় রয়েছে করোনা সংক্রমণের। কিন্তু তাই বলে কি সিঁদুরখেলা একেবারেই বন্ধ থাকবে?

পিপিই কিট পরেই সিঁদুর খেলা হল কলকাতার এই ক্লাবে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিবেকানন্দ রোডের সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অবশ্য সিঁদুর খেলা বন্ধের কথা ভাবেনি কিন্তু এই ক্লাবে যে অভিনব উপায়ে সিঁদুর খেলা হয়েছে তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ক্লাব মায়ের বরণের আগে সিঁদুরে বিশেষ এক ধরনের পাউডার কেমিক্যাল এবং স্যানিটাইজার মিশিয়ে নিয়েছে। আর এই কাজ করছেন পাড়ার মহিলারা যাদের পরনে পিপিই কিট।

এরপর সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলল বরণ এবং তারপরে মন্ডপ একপ্রস্থ স্যানিটাইজ করা হলো। এরপরে পিপিই কিট পরেই ডান্ডিয়া নাচ মেতে উঠলেন এই মহিলারা।যদিও এর আগেও তাদেরকে পিপিই কিট পরে তাদের ডান্ডিয়া নাচ করতে দেখা গিয়েছে অষ্টমীর দিনে। এইদিন বিসর্জন এর আগেও এই মহিলারা পিপিই কিট পরিহিত অবস্থাতেই ডান্ডিয়ারর আনন্দে মাতলেন। যেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই সমালোচনা করছেন তবে ক্লাবের বক্তব্য, আনন্দ তো আর ছেড়ে রাখা যায়না তাই বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ সুরক্ষার জন্যই এই পিপিই কিটের ব্যবস্থা।

RELATED Articles