উত্তাপ ছড়াচ্ছে আমেরিকার রাজনীতি! ডেমোক্র্যাটরা ভোটে কারচুপি করেছে অভিযোগে সুপ্রিম কোর্টের পথে রিপাবলিকান ‘ট্রাম্প’

আমেরিকার গদি জেতার লক্ষ্যে জোর লড়াই চলছে ডেমোক্র্যাটিক পার্টির (Democratic party) জো বাইডেন (Joe Biden) ও রিপাবলিকান পার্টির (Republican party) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে। হোয়াইট হাউসে সরকার গড়তে গেলে জিততে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। এখন‌ও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৩৮ ভোট। রিপাবলিকান পার্টির প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেক্টোরাল ভোট (Electoral vote)।

ভোটের সম্পূর্ণ রেজাল্ট হাতে না আসার আগেই নিজেদের জয় ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে আজব ঘোষণায় ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গিয়েছে তার দল রিপাবলিকান পার্টি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা হ‌ওয়া বাকি। তবে শুধু এটুকু বলেই থামেননি তিনি। ভোটে জালিয়াতি করছে ডেমোক্র্যাটরা। তা দেশের আইনের বিরোধী। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। প্রয়োজনে গণনা থামিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।

https://twitter.com/ANI/status/1323895065190694912?s=20

তিনি বলেন, আমরা বহু প্রদেশে জিততে চলেছি। সেসব শুধু ঘোষণা বাকী। এরই মধ্যে ডেমোক্রাটরা ঘোষণা করছে তারা বিভিন্ন জায়গায় জিতেছে। এটা একেবারেই জালিয়াতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের ঠকাচ্ছে ডেমোক্রাটরা। হঠাৎ করেই কিছু ব্যালট এসে যাচ্ছে আরও ওরা জিতে যাচ্ছে। এতো কোটি কোটি মার্কিনিদের লজ্জা! এর বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নেবো।

RELATED Articles