প্রেমিক সময় দিচ্ছেন না, অভিমানে প্রেমিকের উদ্দেশে মিষ্টি ভিডিও পোস্ট করলেন মনামী

প্রেমিক একেবারেই সময় দিচ্ছেন না তাকে, তার ‘কেয়ার’ও করছেন না। এই নিয়ে ভারী অভিমান হয়েছে মনামীর। প্রেমিকার জন্যই যদি না ভাবল, তবে সে কেমন প্রেমিক, আর তার ভালবাসায় বা কেমন। সেই নিয়ে মনে রাগ রাগ পুশে তার বহিঃপ্রকাশ ঘটালেন একটি ভিডিওর মাধ্যমে। হানি সিং-এর ‘তু কেয়ার নাহি কারদা’ গানে একটি মিষ্টি ভিডিও বানিয়ে ইনস্টাগ্রমে পোস্ট করেন অভিনেত্রী মনামী ঘোষ।

তবে বাস্তব জীবনে তার প্রেমিক কিন্তু আদৌ নেই। কাল্পনিক প্রেমিককে নিয়ে এই ভিডিও বানিয়েছেন মনামী। এই ভিডিওতে তার সাজপোশাক, এক্সপ্রেশনের খুব তারিফ করেছে তার অনুরাগীরা। পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যা ও তার সঙ্গে তো মিষ্টি মিষ্টি কমেন্ট রয়েছেই। বয়স চল্লিশের কোটায় পৌঁছালেও তাকে দেখে তা একেবারেই বোঝার উপায়মাত্র নেই। তার পোস্ট করা সব ছবিতেই তাক লাগান অভিনেত্রী। শুধু ছবি নয়, নিজের নাচের ভিডিও-ও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। সেইসব ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

😗😗

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

তবে শুধু নাচ বা অভিনয়ই নয়, মনামীর আরও একটি নেশা রয়েছে, ভ্রমণের। ঘুরতে যাওয়ার টানেই মাঝে সাঝেই তিনি বেরিয়ে পড়েন নানা জায়গায়। কখনও পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে আবার কখনও বা একাই। লকডাউনের মধ্যে একটানা ঘরে বন্দি ছিলেন অভিনেত্রী, সব বন্ধ। তাই লকডাউন একটু হালকা হতেই দার্জিলিং-এ একটা ছোট্ট ট্রিপ সেরে এসেছেন মনামী। সেই ঘুরতে যাওয়ার ছবি এখন নিয়মমাফিক ইনস্টাগ্রামে পোস্ট করছেন তিনি। সেখানেরই তার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। এই ছবিতে মনামীকে কমলা রঙের সোয়েটার, চোখে রোদচশমা পরিহিত অবস্থায় দেখা গেছে। দু’হাত দিয়ে চুল উপরে ধরে আছেন তিনি। ছবিতে সকলের নজর তার কোমরের দিকে।

তাছাড়া, দুর্গাপুজোর আগেই হয় একটি ফটোশুট, যার ছবি এখনও ইন্টারনেট দুনিয়ায় ঘোরাফেরা করছে। এই ফটোশুটে দেবী দুর্গারূপে দেখা গেছে মনামীকে। সোশ্যাল মিডিয়াতে এর ছবি ও ভিডিও দুই-ই শেয়ার করেছেন তিনি। মা দুর্গার সাজে তার নাচ যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। অদ্ভুত সেই দৃশ্য। ভিডিওতে তিনি ক্যাপশন দেন, “পৃথিবীকে ভালবাসতে চাও ভারী, তবে আগে নিজেকে ভালবাস নারী”। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। আসতে থাকে একের পর এক মন ভালো করা কমেন্ট। মনামীর এই রূপে মুগ্ধ তার অনুরাগীরা। দেবীরূপে তার এই অবতার খুবই প্রশংসিত হয়েছে তার ভক্তমহলে।

আরও অন্যান্য খবর