ধীরে ধীরে রাজার সাজ খুলছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মেদিনীপুরের দাপুটে নেতা শুভেন্দু। রাজনৈতিক মহলের বক্তব্য এইভাবেই আস্তে আস্তে নিজেকে বিভিন্ন পদ থেকে সরিয়ে নেবেন তৃণমূলের অন্যতম ভরসা এবং সেই চরম মুহুর্ত আসতে আর হয়তো বেশি দেরি নেই যেদিন তৃণমূল থেকে পুরোপুরি সরে যাবেন শুভেন্দু।
সূত্র মারফত জানা গিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন শুভেন্দু ইস্তফা দিয়েছেন তার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে সকলেই বলছেন যে তার ইস্তফার কারণ দিনের আলোর মতই স্পষ্ট। শুভেন্দু অধিকারী নিজে এখন এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং তৃণমূলের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এই ঘটনার কোনও রকম সুনির্দিষ্ট কারণ সহ ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী! চমকে উঠল রাজনৈতিক মহল!
আরও অন্যান্য খবর





