মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে ধুন্ধুমার তারাতলা! কলকাতা পুলিশের নির্মম প্রহার বিজেপি মহিলা কর্মীদেরকে

ফের বিজেপি-পুলিশ সংঘর্ষ। এবার মহিলা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল পুলিশের।
এদিন মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে তারাতলা চত্বরে। ব্যাপক লাঠিচার্জ করা হয় পুলিশের তরফ থেকে। আটক করা হয়েছে একাধিক বিক্ষোভকারীকে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, আজ অর্থাত বৃহস্পতিবার দুপুরে বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে মিছিল করার কথা ছিল বিজেপির। কিন্তু বিজয়বর্গীয় মিছিলে আসার আগেই মিছিলে বাধা দেয় পুলিশ। আর এতেই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় কমব্যাট ফোর্স। পথে নামে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও।

এরপরই আর এক ছবি দেখা । তারাতলা মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। তাঁদেরও বিক্ষোভ থেকে উঠিয়ে দেয় পুলিশ। মোড়ের আশেপাশের গলিতে থাকা বিজেপির নেতা-কর্মীদেরও টেনে বের করে আনতে দেখা যায়। আটক করা হয় বহু বিজেপি নেতা কর্মীদের। রেহাই পাননি মহিলা মোর্চার কর্মীরাও। আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও পুলিশ কর্মী। অটোয় তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিক্ষোভকারীদের পিছু হটাতে সমস্ত রকমের রাস্তা অবলম্বন করেছে পুলিশ। এর ফলে
বেশ কিছুক্ষণ পর হলেও খানিকটা আয়ত্তে এসেছে পরিস্থিতি। যদিও লাঠিচার্জ-গ্রেপ্তারির পরও বারবার করে ফের জমায়েত করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা।

আরও অন্যান্য খবর