আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা তার পরই জানা যাবে এই বাংলার মসনদে বিজেপি না তৃণমূল কে নিজেদের অধিকার দখল করতে চলেছে। দুই দলই জোরকদমে নিজেদের প্রচারে নেমে পড়েছে আর এইবার শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় তার খাসতালুক নন্দীগ্রাম মমতার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বস্তুত নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়েই মমতা এরাজ্যে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপরে মমতার কাছে নন্দীগ্রামের গুরুত্ব হারিয়েছে। তবে এবার শুভেন্দুকে টক্কর দিতে মমতা জনসভা করছেন নন্দীগ্রামে।
আজ এখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, বিজেপি নন্দীগ্রাম নিয়ে অনেক কিছু করছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াই অত সহজ নয়। আমি নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াবো। যা শুনে চমকে গিয়েছে রাজনৈতিক মহল। মমতা যদি নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হন তাহলে এবারের ভোটযুদ্ধ যে ধুন্ধুমার হবে তা বলাই বাহুল্য।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার