আদিত্যনাথ যোগীর সময়ে প্রভূত উন্নতির মুখ দেখল উত্তরপ্রদেশ। গত চার বছরে ৩.৭৫ লাখ সরকারী চাকরির ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। গতকাল, ১৯শে জানুয়ারি এমন ঘোষণাই করলেন যোগী। এ বলেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। একটি নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতি, স্বজনপোষণ বা ঘুষ নেওয়ার কোনও চক্রান্ত ধরা পড়েনি।
আদিত্যনাথ যোগীর কথায়, “আগামী ১৯শে মার্চ ২০২১-এ সরকারের চার বছরের একটি মেয়াদ শেষ হবে। আর এই চার বছরের মধ্যেই চার লক্ষ যুবক-যুবতীর সরকারী চাকরির স্বপ্ন পূরণ করা হয়েছে”। তিনি আরও বলেন যে ‘রোজগার মিশন’-এর কাজ এখনও জারি রয়েছে। প্রাথমিক শিক্ষায় নিয়োগ স্বচ্ছতার সবচেয়ে বড় নিদর্শন বলেই মনে করেন তিনি। এও বলেন যে, বর্তমানে নিয়োগ প্রক্রিয়া, বদলি, ও ফলাফল, সবই অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে।
सिफारिश न लेन-देन, सिर्फ वरीयता से चयन: मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज
महाराज जी ने 436 सहायक अध्यापकों और प्रवक्ताओं को दिए नियुक्ति पत्र pic.twitter.com/Ab22cYju42
— Yogi Adityanath Office (@myogioffice) January 20, 2021
এদিন যোগী নিজের সরকারী বাসস্থানে আয়োজিত একটি অনুষ্ঠানের কথা বলেন। জানান, এই অনুষ্ঠানে ৪৩৬ জন নতুন নিয়োজিত হওয়া সহকারী শিক্ষক-শিক্ষিকা ও সহকারী অধ্যক্ষদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ছ’জন বাছাই করা প্রার্থীদের হাতে মুখ্যমন্ত্রী নিজে নিয়োগপত্র তুলে দেন ও বাকী প্রার্থীদের হাতে জনপ্রতিনিধিরা নিয়োগপত্র তুলে দেন।
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা দফতরের ডিরেক্টর বিনয় পাণ্ডে জানান যে, নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের আরও সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা কোন জায়গায় পোস্টিং হবেন, সেই সিদ্ধান্ত তাঁরা নিজেরাই নিয়েছেন। তাদের পছন্দের জায়গাতেই তাদের চাকরি দেওয়া হয়েছে।
मार्च तक 25 हजार और भर्तियां
सरकार के चार साल पूरे होने तक पूरा कर लेंगे चार लाख नौकरी देने का लक्ष्य : मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज pic.twitter.com/S75j039U2B
— Yogi Adityanath Office (@myogioffice) January 20, 2021
জানা গিয়েছে, গত চার বছরে প্রায় দেড় কোটি যুবক-যুবতীদের স্বনির্ভর হতে সাহায্য করেছে যোগী সরকার। ২০১৭ সাল থেকে পুলিশ বিভাগে সবথেকে বেশি চাকরির ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার। এখনও পর্যন্ত প্রায় ১,৩৭,২৫৩ পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে শিক্ষা দফতর। গত চার বছরে ৫৪ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে খুব শীঘ্রই ১৬০০০ পুলিশ পদে, ৬৯০০০ প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ও ৫০০০ ইউপিএসএসসি পদে চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে।





