বেবি বাম্প নিয়েও লাস্যময়ী করিনা! ভাইরাল হলো ফটোশুটের ছবি,ভিডিয়ো

দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষা। এরই মাঝে অন্তঃসত্ত্বা করিনা করে চলেছেন জোরদার ফটোশ্যুট। কালো রঙের হাই স্লিট পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন সইফ আলি খানের বেগম। কালো রঙের পোশাকের সঙ্গে করিনাকে হাই হিল পরতেও দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন বলিউডের এই নামজাদা অভিনেত্রী। আর তারপরেই ভাইরাল তাঁর ফটোশুটের ভিডিও।

দ্বিতীয় সন্তানের জন্মের আগে মুম্বইতে নতুন বাড়িতে চলে যান করিনা কাপুর খান। দুই সন্তানের কথা ভেবেই ব্যান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্ট ছেড়ে সৎগুরু স্মরণ নামের আরও একটি বিলাসবহুল সোসাইটিতে নিজেদের সুখী সংসার সংসার বসিয়েছেন সইফ-কারিনা। নতুন বাড়িতে হাজির হয়ে, সেখানকার একের পর এক ছবিও শেয়ার করেন করিনা। 

করিনা যখন দ্বিতীয় সন্তানের আসার অপেক্ষা করছেন তখন‌ই বিতর্কে জড়ালেন বাবা হতে চলা সইফ আলি খান। আমাজন প্রাইমের বিতর্কিত নতুন ওয়েব সিরিজ তাণ্ডবে অভিনয়ের জেরেই সইফ আলি খানের জীবনে নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে।

আরও অন্যান্য খবর