গতকাল থেকেই শোনা যাচ্ছে শীঘ্রই তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে। গতকাল এই নিয়ে বৈঠকে বসে তৃণমূলের নির্বাচনী কমিটি। আগেই জানা গিয়েছিল, এবার তৃণমূল দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে। জানা যাচ্ছে, আগামীকাল বুধবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে শুক্রবার।
বাংলায় প্রথম দফার ভোটে জন্য আজ মঙ্গলবার জারি করা হবে নোটিফিকেশন। এর অর্থ, আগামীকাল থেকেই মনোনয়নপত্র জমা করা যাবে। প্রথম দফায় ভোট হবে ৩০টি বিধানসভা কেন্দ্রে। এই দফার জন্য মনোনয়নপত্র পেশের শেষ দিন ৯ই মার্চ।
আরও পড়ুন- হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!
এদিকে, জানা যাচ্ছে, দ্বিতীয় দফার নোটিফিকেশন জারি হবে আগামী ৫ই মার্চ শুক্রবার। অর্থাৎ, এর পরদিন শনিবার থেকে দ্বিতীয় দফার জন্য মনোনয়নপত্র পেশ করা যাবে। এর দফাতেও ভোট হবে ৩০টি কেন্দ্রে। ১২ই মার্চ পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এভাবে দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করার অর্থ তৃণমূল বেশ চাপে রয়েছে। এই কারণেই সময় নিয়ে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ, ভোটের ঠিক আগেই এই সময় মনোনয়ন নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিলে, ফের দল ভাঙনের আশঙ্কা থাকতে পারে। তবে, তৃণমূলের কথায়, এসব বাজে কথা। রাজনীতিতে কোনও স্থির কৌশল থাকে না। পরস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- নরেন্দ্র মোদী কো-ভ্যাক্সিন টিকা নেওয়ার পরই কোভিশিল্ড নিয়ে প্রশ্ন ওয়েইসির, জারি বিতর্ক
মূলত, এরকম দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা, এ সর্বভারতীয় দল বিজেপি ও কংগ্রেসের রীতি। কারণ, এই দুই দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বা পার্লামেন্টারি বোর্ড প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। একই সঙ্গে অনেকগুলি রাজ্যে ভোট হলে, প্রার্থী নির্বাচনে খানিকটা বেশি সময় লাগে।





