বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিশ্ব ভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে প্রকাশ্যে হুমকি দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ অনুব্রত মন্ডল। উপাচার্যকে অশালীন ভাষায় আক্রমণও করেন তিনি। অনুব্রত বলেন, ভোটের পর উচিত শিক্ষা দেবেন তাকে। তিনি বলেন, কোর্টের অর্ডার আছে বিশ্ববিদ্যালয়ের গেট সকাল আটটা থেকে রায় আটটা অবধি খুলে রাখা।
কিন্তু অনুব্রতর অভিযোগ উপাচার্য সারাদিনই বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ রাখেন। এছাড়াও তিনি বিশ্ব ভারতীর উপাচার্যকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন।
মঙ্গলবার বিশ্বভারতী বন্ধ করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি গণ সম্মেলনে অংশ নেন অনুব্রত মন্ডল। সেখানে তিনি বলেন, “বিশ্বভারতীর উপাচার্য পাগল। বিধায়ক প্রার্থী করে একজনকে দিল্লি থেকে এনেছেন, আর মনে করছেন তা দিয়ে যুদ্ধ জয় করবেন? ভোটটা পেরিয়ে যাক। ২ মে-র পর আপনাকে দেখে নেব।”
তিনি আরও বলেন, “গত বছর বলেছিল বসন্ত উৎসবের জন্য টাকা দেয় না রাজ্য সরকার। আমি সেই কথা শুনে দিদিকে ফোন করে সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু, কোথায় সেই টাকার হিসেব? বসন্ত উৎসব তো বাদ দিলাম, ও আসলে বিশ্বকবিকেই বোঝে না। চেনে না। আরএসএস করা লোক তো। বিশ্বকবির মর্ম ও কী বুঝবে?”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার