সম্প্রতি ‘মিঠাই’ ধারাবাহিকের সোম ওরফে ধ্রুব সরকার শুটিং সেটেই পালন করলেন নিজের জন্মদিন। সহকর্মীদের সঙ্গে হই হুল্লোড়ের মাধ্যমে বেশ মজা করেই নেচে গেয়ে পালন কেক কাটলেন অভিনেতা। তাঁর সেই কেক কাটার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
কিছুদিন আগেই শুরু হয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। জনাইয়ের প্রসিদ্ধ মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনার উদ্যোগে শুরু হয় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই। তাঁর বিয়ে হয়েছে কলকাতার নামী মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ী মোদক পরিবারে। সেই পরিবারেরই আশ্রিত ছেলে সোম। এই সোমের চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা ধ্রুব সরকার।
View this post on Instagram
আরও পড়ুন- দোলের দিন কী প্ল্যান রানিমার, কার সঙ্গেই বা খেলবেন রং, নিজেই জানালেন দিতিপ্রিয়া
ধ্রুবর জন্মদিনই বেশ জাঁকের সঙে পালন করলেন তাঁরই সহকর্মী তথা ‘মিঠাই’ ধারাবাহিকের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। ধূমধাম করে কেক কেটে জন্মদিন পালন করলেন ধ্রুব। সকলের সঙ্গে কেক কেটে, আনন্দ করে, নেচে জমিয়ে দিলেন নিজের জন্মদিনের পার্টি।
View this post on Instagram
আরও পড়ুন- ‘লাগল যে দোল’, দোলের দিন ছোটোবেলার স্মৃতিচারণায় মাতলেন কোয়েল, নানান রঙে রেঙে উঠলেন অভিনেত্রী
বেশ অনেকদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ধ্রুব। অনেক ধারাবাহিকেই তাঁকে নেগেটিভ চরিত্রেও দেখা গিয়েছে। তাঁর অভিনয়ের প্রশংসা হয় দর্শকমহলে। জি বাংলার অন্যান্য ধারাবাহিক যেমন ‘রানী রাসমনি’ ও ‘নেতাজি’-তেও তাঁকে দেখা গিয়েছিল।





