বিয়ের পর প্রথম দোল গৌরব-দেবলীনা ও সৌরভ-ত্বরিতার, পরিবারের সকলের সঙ্গে চুটিয়ে রং খেললেন নবদম্পতিরা

সদ্যই বিয়ে হয়েছেন দুই দম্পতি জুটির। উত্তমকুমার ও তরুণকুমারের দুই নাতি, গৌরব ও সৌরভ কিছুদিন আগেই নিজেদের মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। গৌরব বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেম দেবলীনাকে ও সৌরভের জীবনসঙ্গী হলেন ত্বরিতা।

বিয়ের পর এটাই ছিল তাদের প্রথম দোল। দোলের এই রঙিন উৎসবে একে অপরের আরও কাছাকাছি এলেন নবদম্পতির এই জুটি। চুটিয়ে রং খেললেন তারা। শুধু নিজেরা নন, পরিবারের বাকী সকলের সঙ্গে দোলের দিনে বেশ মজা করতে দেখা গেল তাদের। দেবলীনাকে দেখা গেল নিজের ছোটো জা ত্বরিতাকে রং মাখিয়ে দিতে। অন্যদিকে গৌরবও ভাই ও ভাইয়ের স্ত্রীকে আবীর দিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আরও পড়ুন- ‘লাগল যে দোল’, দোলের দিন ছোটোবেলার স্মৃতিচারণায় মাতলেন কোয়েল, নানান রঙে রেঙে উঠলেন অভিনেত্রী

পরিবারের গুরুজনদের পায়ে আবীর দিয়ে রং খেলা শুরু করেন ত্বরিতা। সকলকে আবীর দিয়ে নমস্কার করেই শুরু হয় তাদের দোল উৎসব। পরিবারের বাকী সদস্যের সঙে চুটিয়ে মজা করেন গৌরব-দেবলীনা ও সৌরভ-ত্বরিতা। তাদের সেই রং খেলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের পর প্রথম দোল বেশ মজা করেই কাটালেন এই নবদম্পতি জুটি।

আরও অন্যান্য খবর