WB Election 2021: কেন্দ্রীয় বাহিনীর কাজে অখুশি মমতা, ক্ষোভ উগড়ে দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

আজ বাংলায় চলছে তৃতীয় দফার ভোট। আজ তিন জেলার ৩১টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল সকাল পরিস্থিতি মোটামুটিভাবে ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন নানান বুথ থেকে একাধিক অভিযোগ উঠে আসতে থাকে। অভিযোগ, পাল্টা অভিযোগে জর্জরিত রাজ্য। নানান এলাকায় উত্তপ্ত পরিস্থিতি।

এসবের মধ্যেই ফের একবার কেন্দ্রীয় বাহিনীর উপর নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আধা সেনা নিয়ে বারবার অভিযোগ তুলেছেন তিনি। এদিনও তাঁকে নিজের চেনা মেজাজেই দেখা গেল। কেন্দ্রীয় বাহিনী নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে বলে দাবী করেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ, মানুষের আক্রোশের স্বীকার সুজাতা মণ্ডল, আহত তৃণমূল প্রার্থী 

টুইটে তিনি লেখেন, “কেন্দ্রীয় বাহিনী ক্ষমতার অপব্যবহার করেই চলেছে। আমরা এর আগে বারবার এইসব ঘটনা তুলে ধরলেও নির্বাচন কমিশন নীরব দর্শক হয়ে ঠেকেছে। উর্দি পরা বাহিনীকে দেখা গিয়েছে নানান জায়গায় তৃণমূল প্রার্থীদের ভয় দেখাতে বা মানুষকে প্রভাবিত করতে যাতে তারা একটি দলকে ভোট দেয়”।

https://twitter.com/MamataOfficial/status/1379302305984487426

এদিন এই টুইটের সঙ্গে সংবাদমাধ্যমের একটি ভিডিও-ও শেয়ার করেন মমতা। তাতে দেখা যাচ্ছে , সংবাদমাধ্যমের সামনেই কিছু মানুষ কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার এই অভিযোগ এই প্রথম নয়। এর আগে দু’দফা ভোটেও তিনি কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কখনও বলেছেন যে জওয়ানরা ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাদের ভোট দিতে যেতে দিচ্ছেন না, আবার কখনও বলেছেন যে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষকে টাকা বিলি করছে ভোটের জন্য।

আরও পড়ুন- ভোট দিতে বাধা তৃণমূলের, বুথ দখল, অভিযোগ বিজেপি প্রার্থীর, আতঙ্কের পরিবেশ ডায়মন্ড হারবারে

আজ বাংলা সহ দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিধানসভা নির্বাচন। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় ভাষায় টুইট করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ জানান। তামিল, বাংলা, অসমিয়া, হিন্দি ও ইংরেজি ভাষায় টুইট করেন তিনি।

আরও অন্যান্য খবর