WB Election 2021: তৃণমূলের উত্থানের জায়গা সিঙ্গুরে মাস্টারমশাই এর সমর্থনে রোড শো করলেন অমিত শাহ্! 

সিঙ্গুর ও নন্দীগ্রাম। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসানের মধ্য দিয়ে পরিবর্তন ঘটেছিল এই দুটি জায়গার হাত ধরেই। মসনদে বসে তৃণমূল সরকার। ফের এই দুটি জায়গা শিরোনামে। ২১ শের বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। দ্বিতীয় দফায় সেখানে নির্বাচন হয়ে গেছে। এবার চতুর্থ দফায় হুগলির সিঙ্গুর l

আরও পড়ুন-মানবিক মোদী! প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ মহিলা, বক্তব্য থামিয়ে দিলেন চিকিৎসার নির্দেশ

সেখানকার জনপ্রিয় মাস্টারমশাই বা সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিছুদিন আগেই তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে চলে গেছে। আর এবার তাঁর সমর্থনে আজ রোড শো করলেন বিজেপির সবর্ভারতীয় নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্৷

এদিন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি বলেন, সিঙ্গুর এবং হরিপাল দুটো লাগোয়া আসনেই বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ রবীন্দ্রনাথ বাবুর মতো সজ্জন ব্যক্তি তাই অভিমানে দল ছেড়ে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন৷ তোলাবাজ বেচারাম মান্না এখন মমতা ব্যানার্জির কাছে সম্পদ হয়েছেন, আর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো শিক্ষিত মানুষ তৃণমূলের কাছে বোঝা হয়ে গিয়েছে৷ তাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান অমিত শাহ৷ এদিন তাঁর রোড শোয়ে মোটের ওপর ভালোই লোক হয়েছে ৷

আরও পড়ুন-শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!

প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুর আন্দোলনের সঙ্গে শুরু থেকেই অতপ্রোতভাবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তৃণমূলের ৪ বারের বিধায়ক তিনি৷ কিন্তু বয়সের দোহাই দিয়ে তৃণমূল তাঁকে প্রার্থী না করায় অভিমানে দলত্যাগ করে  বিজেপিতে নাম লেখান বর্ষীয়ান রাজনীতিবিদ রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তবে তাঁকে নিয়ে প্রথমদিকে স্থানীয় বিজেপির অন্দরমহলে কোন্দল এবং তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল৷ আদি বিজেপি নেতারা এতদিন তৃণমূলে থাকা দলবদলু রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী হিসেবে মানতে না পেরে অনশনে বসেন৷ পরে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে রফা সূত্র বের হয়৷

আরও অন্যান্য খবর