ফের সুসংবাদ টলি পাড়ায়। মধুবনী কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান। টেলিভিশনের হিট জুটি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। তাদের ঘরেই এল নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানালেন সদ্য মা-বাবা দুজনেই। শেয়ার করলেন সদ্যোজাতের ছবিও।
গত ৯ই এপ্রিল পুত্রসন্তানের জন্ম দেন মধুবনী। গত বছর নভেম্বর মাসে নিজের মা হওয়ার খবর সকলকে জানান মধুবনী। এরপর থেকেই নিজের অন্তঃসত্ত্বাকালীন নানান ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সাধ ভক্ষণ থেকে শুরু করে নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার ছবি, সবই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
আরও পড়ুন- ছেলেকে খাওয়াতে নাজেহাল, টেলিভিশন বা মোবাইল দিয়ে না ভুলিয়ে অন্য কী পন্থা নিলেন পূজা-কুণাল, দেখে নিন
এরপর আজ নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের মা হওয়ার সুসংবাদ দেন মধুবনী। সদ্যোজাতের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। যদিও সদ্যোজাতের মুখ দেখান নি অভিনেত্রী। এও জানান যে, নিজের পুত্র সন্তানের নাম রেখেছেন ‘কেশব’।
View this post on Instagram
এদিকে মধুবনী ও সদ্যোজাতের সঙ্গে ছবি পোস্ট করেছেন রাজাও। ছবি যদিও তাতে সদ্যোজাতের মুখ বোঝা যাচ্ছে না। ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন। ভগবানের আশীর্বাদে পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। কৃতজ্ঞ”।
View this post on Instagram
রাজা-মধুবনীর অনুরাগী থেকে শুরু করে তাদের বন্ধুবান্ধবরা সকলে অনেক শুভেচ্ছা জানিয়েছেন তাদের। শুভ কামনার বন্যা বয়ে গিয়েছে গোটা পোস্ট জুড়ে। মা ও ছেলে, দুজনেই এখন সুস্থ রয়েছেন, এও জানা গিয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার