নোয়া-কিয়ানের বিয়ে মিটতে না মিটতেই মুখার্জী পরিবারে শুরু নতুন প্রেমকাহিনী, রাজা-মাম্পির প্রেমের জমজমাট পর্ব

কিছুদিন আগেই শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’। তবে এরই মধ্যে সকলের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। স্টার জলসার এই ধারাবাহিকে দেখানো হচ্ছে বিলেত ফেরত ছেলের সঙ্গে গ্রামের মেয়ের প্রেম কাহিনী। গ্রামের মুখার্জী পরিবারকে কেন্দ্র করেই এই ধারাবাহিকের গল্প। এই পরিবারের ছেলে কিয়ান ও গ্রামের মেয়ে নোয়া, এঁরাই এই ধারাবাহিকের মূল চরিত্র।

কিয়ানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্য়জ্যোতি দত্ত ও নোয়ার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসকে। ছোটো থেকেই দুজন দুজনকে চেনে কিয়ান ও নোয়া। কিয়ান ছোটো থেকেই নোয়াকে পছন্দ করে। কিন্তু মাঝে পড়াশোনা করতে বিদেশ চলে যায় সে। ফিরে এসেও পুরনো প্রেমকে ভুলতে পারেনি কিয়ান।

আরও পড়ুন- পরিবারে আসছে নতুন অতিথি, বন্ধুদের থেকে অনলাইনে সাধ খেলেন শ্রেয়া

অবশেষে অনেক ঝড়ঝাপটা সামলে বিয়ে হয় কিয়ান ও নোয়ার। মুখার্জী পরিবারের মতো একটি সম্ভ্রান্ত পরিবারে নিজেকে কীভাবে মানিয়ে নেবে নোয়া? এ নিয়েই এগোবে গল্প। তবে এরই মাঝে উঁকি দিচ্ছে একটি নতুন প্রেমকাহিনী। প্রেমের সঞ্চার ঘটছে রাজা ও মাম্পির মধ্যেও। কিয়ান ও নোয়ার বৌভাতের দিন আরও খানিকটা প্রেমের রঙ লাগল তাদের মধ্যে।

নোয়া-কিয়ানের বিয়ে মিটতে না মিটতেই মুখার্জী পরিবারে শুরু নতুন প্রেমকাহিনী, রাজা-মাম্পির প্রেমের জমজমাট পর্ব

বৌভাতে রাজার সাথে ধাক্কা লাগার পর মাম্পি বলে ওঠে, ‘তোমার ছোঁয়ায় কি আছে কানি না! এক মুহূর্তের জন্য পৃথিবীটা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম তোমার ওপর থাকা সমস্ত ঘেন্না,রাগ,অভিমান ‘। প্রত্যুত্তরে রাজা বলে, ‘সত্যিই তো এমন দাম্ভিক আর অসহ্য মেয়েকেও ভালো লাগতে শুরু করেছে হঠাৎই। বোঝাই যাচ্ছে এবার সিরিয়ালে নোয়া কিয়ানের প্রেমের বদলে হয়তো কিছুদিন রাজা-মাম্পির প্রেম দেখানো হতে পারে।

আরও পড়ুন- ‘তোর একটা হাসির জন্য সব স্ট্রেচ মার্ক, ওজন বৃদ্ধি সার্থক’, ইউভানের ৭ মাসের জন্মদিনে আবেগঘন পোস্ট শুভশ্রীর 

এই নতুন টুইস্টের অবশ্য একটি কারণও রয়েছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন সিরিয়ালের নোয়া চরিত্রের অভিনেত্রী শ্রুতি দাস। বর্তমানে কোয়ারেন্টাইন চিকিৎসাধীন আছেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো সিরিয়ালের চিত্রনাত্যে খানিকটা পরিবর্তন এসেছে। তবে রাজা-মাম্পির প্রেমও দর্শকদের মনে ধরবে আশা করা যায় ।

আরও অন্যান্য খবর