করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য আগে থেকেই নির্বাচন কমিশনকে দুষে আসছে সকলেই। ভোটের প্রচারে কোনওরকম করোনার বিধি না মেনেই প্রচার চালিয়ে যাওয়া হয়েছে বিগত বেশ কিছু মাস ধরে। এর জেরে ভয়ংকর আকার ধারণ করেছে করোনা। এ নিয়ে মাদ্রাসা হাইকোর্ট দায়ী করেছে নির্বাচন কমিশনকে। এবার ফের একবার কাঠগড়ায় নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত এক আশা কর্মীকে ভোটের ডিউটিতে পাঠানো হয়েছে। আক্রান্ত আশাকর্মীর অভিযোগ, প্রত্যেক দফতরের আধিকারিকদের একথা জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যার সুরাহা করতে ব্যর্থ তারা। তাই অবশেষে করোনা শরীরে নিয়েই ভোটের ডিউটিতে হাজির হয়েছেন ওই আশাকর্মী। ঘটনাটি ঘটেছে মালদা বিধানসভার ১২০ নম্বর বুথে।
আরও পড়ুন- এবার বোমাবাজি খাস কলকাতাতেই, ভোট অষ্টমীর দিন সকাল সকাল বোম পড়ল তিলোত্তমার বুকে
করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেখা দিয়েছে হাহাকার। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩ লক্ষ ৭৯ হাজারেরও বেশিতে। এই রাজ্যের পরিস্থিতিও ভালো নয়। প্রতিদিন নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে করোনা বিধি যাতে সকলে কঠোরভাবে পালন করেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতেও মালদার বুথে এমন ধরণের একটি ঘটনা সত্যিই নজিরবিহীন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!