আজ রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই সম্পন্ন হচ্ছে অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ পর্ব। ভোটের শেষ দিনে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিলছে অশান্তির খবর। বীরভূম জেলা ইলামবাজার অশান্তির মূল হটস্পট। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো সেখানে হাতাহাতি চলছে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। কমিশন ইতিমধ্যেই নালিশ জানিয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এবার বিপাকে পড়লেন সিআরপিএফের উচ্চপদস্থ কর্মকর্তা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া, সঙ্গে কোভিড পজিটিভ তাঁর মা-বাবাও
আজ সকালে কর্তব্যরত অবস্থাতেই তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান সিআরপিএফের আইজি। যা জানতে পেরে তীব্র ক্ষুদ্ধ নির্বাচন কমিশন। কর্তব্যরত অবস্থায় একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার কি করে ভোটের দিনে স্পর্শকাতর এলাকা ছেড়ে পুজো দিতে যান? প্রশ্ন তুলেছে কমিশন।
সবমিলিয়ে বীরভূম এখন তীব্র উত্তপ্ত। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অবশ্য এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটাননি। কমিশনের নজরবন্দি অবস্থাতেই তিনি কিছুক্ষণ আগে মেয়েকে নিয়ে বাড়ি্য পাশের বুথে ভোট দিতে যান।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!