বাংলাদেশ, ভারতের গায়ে লেগে থাকা এক টুকরো পড়শি দেশ। একসময়ে ভারতেরই অঙ্গ, পরে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকালই বেশ ভালো।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর এই সম্পর্ক আরও মজবুত হয়েছে তার কারণ পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক সফর। ভারতের করোনা পরিস্থিতি সামাল দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল হাসিনা সরকার।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া, সঙ্গে কোভিড পজিটিভ তাঁর মা-বাবাও
ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ ভারতকে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০,০০০ পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট, ওষুধের প্রায় ১০,০০০ শিশি পাঠাতে চলেছে।
বর্তমানে করোনায় ভারতের ভয়াবহ পরিস্থিতি দেখে শোক প্রকাশ করেছে শেখ হাসিনা সরকার। তারা ভারতের এই দুর্দিনে যথাসম্ভব পাশে থাকবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের এই মানবিক মুখ দেখে আপ্লুত ভারতবাসী।






