করোনার কারণে নাজেহাল গোটা বিশ্ব। তবে এর মধ্যে ঘটে গেল অবাক করা ঘটনা। হু হু করে বাড়তে শুরু করেছে কন্ডোম এবং সেক্সটয় বিক্রির পরিমাণ!
একটি আন্তর্জাতিক কন্ডোম প্রস্তুতকারক সংস্থার সমীক্ষায় এমন অবাক করা তথ্য সামনে উঠে এসেছে। এই সমীক্ষায় জানা যাচ্ছে আগের বছর এই সময়ে যত কন্ডোম বিক্রি হয়েছিল এই বছর তার পরিমাণ দ্বিগুণ বেড়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং চীনে এই বিক্রির হার অত্যধিক বেশি।
হঠাৎ করে কেন বাড়ল এই বিক্রি? এর কারণ হিসাবে সমীক্ষা কারীরা বলছেন যে করোনা ভ্যাকসিনেশনই কারণ। অনেক দেশেই করোনা টিকাকরণ শুরু হয়ে যাওয়ায় নিশ্চিন্ত বোধ করছেন মানুষ। তারা বাইরে বের হতেও পারছেন তাই বেড়েছে কন্ডোমের বিক্রি।
এছাড়াও ব্রিটেনের একটি পত্রিকা জানাচ্ছে, মানুষের করোনা ভীতি এখন টিকাকরণের পরে অনেকটাই কমেছে তাই বাড়িতেও পার্টনারের সঙ্গে বেড়েছে যৌনমিলন। তাই কন্ডোমের বিক্রি বেড়েছে।






